সোমবার, সেপ্টেম্বর ০৫, ২০১৬

বাংলাদেশের লেখকরা নিরাপদ নন সত্য, আমেরিকার লেখকরা কি নিরাপদ?

বাংলাদেশের লেখকরা নিরাপদ নন সত্য, আমেরিকার লেখকরা কি নিরাপদ?


স্টিফেন কিংয়ের, (উইকিপিডিয়া) প্রায় আত্মজীবনীমূলক অন রাইটিং ( On Writing: A Memoir of the Craft) বইটির অডিও বুক সংস্করণ শোনা সমাপ্ত হলো দুদিন আগে। তিনি তাঁর সারা জীবনের লেখক হয়ে ওঠার গল্প শোনালেন নিজ জবানিতে। যারা লেখক হতে ছান, বিশেষ করে উপন্যাস বা গল্প লেখক, এতে তাঁর জন্য বিশ্বের সর্বাধিক জনপ্রিয় লেখকদের একজনের অভিজ্ঞতা ও পরামর্শ রয়েছে।

শেষ অংশে যোগ করলেন এক বিশেষ বিবরণ। তিনি যখন লেখার কৌশলের ওপর এই বই লেখার প্রস্তাব করলেন তার প্রকাশককে, এবং লেখা যখন অনেকটা এগিয়েছে তখন একদিন, ১৯৯৯ সালে, তিনি নৈমত্তিক শরীর চর্চার উদ্দেশ্যে হাঁটতে বের হলেন রাস্তায়। পথে একটি ভ্যান গাড়ি তাকে চাপা দিলো (খবর দেখুনঃ Author Stephen King Hit by Van, SeriouslyHurt)। তাঁর পা হাঁটু বহু টুকরায় ভেঙে চুরমার হলো, বহু চিকিৎসায় তা জোড়া দেয়া গেল, তিনি প্রাণে বাঁচলেন প্রায় অলৌকিক ভাবে। তিনি বিস্তারিত ভাবে তার বর্ণনা করলেন; উল্লেখ করলেন বিপদে পড়লে সবাই নাম ধরে ডাকে।

স্টিফেন কিং বিশ্ব বিখ্যাত উপন্যাস লেখক, ইংরেজি ভাষায় সর্বাধিক বিক্রীত বইগুলোর মধ্যে তার বই, সর্বাধিক জনপ্রিয় লেখকদের একজন। তিনি বর্ণনা করলেন যে ড্রাইভার তাকে চাপা দিলো, এবং তারপর যারা তাকে হাসপাতালে নিয়ে গেল এদের সবার মধ্যে তিনি এক শান্ত নির্বিকার মনোভাব লক্ষ্য করেছেন।

আমার তৎক্ষণাৎ আমার নিজের পরিস্থিতির কথা মনে পড়লো। যারা আমাকে এই এতদিন ধরে নির্যাতন করছে, যারা পোস্ট অফিসে কোর্টে হাসপাতালে আমাকে অপমান করছে, তাদের কারো মধ্যে বিকারের কোনো লক্ষণ নেই। সবাই শান্ত, এমনকি দৃশ্যমান ভাবে কিছুটা হাসিমুখ। যেন বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের আয়োজনের নাটকে অভিনয় করছেন। তারা যে আমাকে তিলতিল করে ধ্বংস এবং হত্যার বৃহৎ পরিকল্পনায় অংশগ্রহণ করছেন, এই কাজে যার যার ক্ষুদ্র ভূমিকা পালন করছেন, তার চিহ্ন মাত্র তাদের মুখায়বে, ভাবে নেই।

যেন আমাকে গত ৩৮ বছর ধরে নজর বন্দি করে রাখা হয়নি; যেন ২০০৩ সালের ১৫ই নভেম্বর তারিখ থেকে আমার মস্তিস্ক উন্মুক্ত করে দেয়া হয়নি; যেন আমার পারিবারিক ও ব্যাক্তিগত সমস্ত গোপনীয়তা লঙ্ঘন করা হয়নি; যেন এই দলের প্রযোজনায় আমার বড় ভাইকে বধির করে দেয়া হয়নি, তাঁকে তাঁর কর্মজীবন, পারিবারিক জীবন, সন্তান লাভ থেকে বঞ্ছিত করা হয়নি; যেন আমার পিতার শেষ দিন গুলোতে আমাদের বাড়ীতে বিবাদের সৃষ্টি করে তাঁকে সহ আমাদের সব ভাইদেরকে হত্যা চেষ্টা করা হয়নি; যেন আমার দুই সন্তানের রক্তপাত হয়নি, যেন আমার দ্বিতীয় সন্তানের সেই মাথায় আঘাতের ফলে তাঁর চোখে ও দৃষ্টিতে স্থায়ী ক্ষতি হয়নি, তাঁর বাচন ক্ষতিগ্রস্থ হয়নি; যেন আমার মেঝ ভাইয়ের একমাত্র ছেলেকে এদের আয়জনে প্রতিবন্ধী করে দেয়া হয়নি; যেন আমাকে আমার পেশাজীবন থেকে সরিয়ে দেয়া হয়নি; যেন আমার এত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা থাকা সত্তেও আমার ভবিষ্যৎ ধ্বংস করে দেয়া হয়নি; যেন আমার বড় মামা ও ছোটমামা এদের প্রযোজনায় অকালে মৃত্যু বরণ করেননি; যেন আমি গত দুই বছর যাবত স্ত্রীপুত্র বিহিন একাকী প্রায় কারা অন্তরিন হয়ে দিন কাটাচ্ছি না; যেন আমার পরিবারের সকল অংশ কোন না কোন ভাবে এদের হাতে ক্ষতিগ্রস্ত হয়নি; যেন এদের নির্যাতনে উচ্চ রক্তচাপ, স্নায়ুব্যাধি সহ নানা রকম রোগে আক্রান্ত হয়ে যাইনি; যেন আমাকে হত্যার বহু চেষ্টা করা হয়নি, যেন করা হচ্ছেনা।

সে হাইকোর্টের সব-পোস্ট মাস্টার বা আমার প্রাক্তন প্রিয় কর্মক্ষেত্রের সহকর্মীরা, সেখনাকার অধিকারী, সবাই। এমনকি আমার আপন পরিবারের কেউ কেউ। আমার এসব ক্ষতির কথা বাইরের অনেকে হয়ত জানেনা, কিন্ত কম বেশী জানেন এমন লোকের সংখ্যাও তো ঢাকায় খুব কম নয়। যেন কোন এক মাদকের প্রভাবে এঁরা হিতাহিত জ্ঞান শূন্য হয়েছেন এবং এক স্থায়ী ঘোরের মধ্যে জীবন কাটাচ্ছেন। এদের মধ্যে যারা আমার এক সময়ের প্রিয় মানুষ ছিলেন, তাদের জন্য আমার বেদনা বোধও হয়; এই নির্বিকার মনোভাব সস্তায় আসেনা।

ফিরে আসি স্টিফেন কিঙের ঘটনায়। তারা সবাই তাঁর নাম ধরে তাকে ডাকলো, মোটের ওপর রূঢ় ব্যবহার করলো যা তার মনে স্থায়ী দাগ ফেললো। হাসপাতালে চিকিৎসার সময় তার যে যন্ত্রণা ভোগ হলো তার বর্ণনায় তিনি বললেন, 'আমার হাঁটু কখনো কেরোসিন তেলে চুবিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়নি, যদি হতো, তবে তার যন্ত্রণা এর অধিক হতো বলে মনে হয়না'। তিনি সুস্থ হলেন কয়েকমাস ধরে, পরে হুইলচেয়ারে বসে দারুন ব্যথা যন্ত্রণার মধ্যেই তাঁর বইয়ের বাকি অংশ সমাপ্ত করলেন। বইটি ২০০০ সালে প্রকাশিত হল; মনে পড়ে সেই বছরের অক্টোবর মাসে আমার ইংল্যান্ড যাত্রার দিন ভোর বেলা আগারগাঁও বিএনপি বস্তির সামনে আমি ছিনতাইকারীর কবলে পড়ি, একই স্থানে ২০১৫ সালে আবার। ইঙ্গিত দিলেন অনেক কিছু তিনি তরুণ লেখকদের উদ্দেশ্যে বলবেন স্থির করেছিলেন তার কতকটা না বলা থেকে গেলো, কারণের মধ্যে যোগ হলো এই দুর্ঘটনা। বোঝা গেল তিনি টেলিভিশন দুচক্ষে দেখতে পারেননা, বললেন লেখক হওয়ার পথে এই এক বিরাট বাধা। বললেন, লেখককে লেখার কাজটা ভালবেসে করতে হবে, টাকার জন্য লিখলে ভাল লেখা হবেনা। লিখলে যদি আপনি সুখী বোধ করেন, তবে সেই সুখের জন্যই লিখুন, সাফল্য আপনি আসবে। আর যারা সাফল্যের জন্য সফল লেখার অনুকরণে লেখার চেষ্টা করেন, তাদের লেখা প্রাণহীন, কিছুটা একঘেয়ে হয়।

যে ড্রাইভার তাঁকে চাপা দিল সে কিছুদিন পর মারা যায়।

তিনি নাম করে অবশ্যই বলেননি, তবে তার লেখা পাঠে পাঠক বুঝতে পারেন তিনি বলছেন, তিনি উৎসাহী লেখকদের জন্য এই বই লিখতে শুরু করেছেন বলেই তার উপর এই প্রাণঘাতী হামলা হলো। তিনি বেঁচে গেলেন নিতান্ত দৈবাৎ। মনে পড়লো আমাদের হুমায়ন আজাদের কথা, লেখকরা বাংলাদেশ আমেরিকা সব দেশে কি একই ভাগ্য বরণ করেন? আমারো এই নির্যাতন ভাগ্য তীব্র হয়েছে যদ্দুর বুঝতে পারি আমার আশৈশব লেখার কারণে। আঠারো বৎসর বয়সে আমার লেখার শুরু, এখনো লিখে যাচ্ছি, অধিকাংশই প্রকাশিত হয়নি, কিছু কবিতা বাদে প্রায় সবাই অগল্প, প্রবন্ধ; বিষয় মূলত মানব কল্যাণ।

সম্প্রতি এমন ধারণা সমাজে প্রচারিত হচ্ছে যে বাংলাদেশকে লেখকদের জীবন নিরাপদ নয়। লেখক, ব্লগার, অধ্যাপকরা নিহত হচ্ছেন আততায়ীদের হাতে। এমনকি বিদেশ থেকে দেশে বেড়াতে এসে বইমেলায় বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গনে আততায়ীর হাতে প্রাণ দিচ্ছেন। দেশে বিদেশে পত্রিকায় টেলিভিশনের খবরে সেমিনারে বক্ত্রিতায় এ নিয়ে বিদেশিরা উদ্বেগ প্রকাশ করছেন। কোনো গুপ্ত রাজনৈতিক দল প্রতিবারই বিলম্ব না করে নিষ্ঠার সাথে সেই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করছে। 

রুটিন।

যে বিষয়টা স্পষ্ট করে দেয়া হচ্ছে তা হলো বাংলাদেশ লেখকদের জন্য নিরাপদ নয়।

দেশের মানুষ তার সাথে দেশের প্রধান দৈনিকে নিত্য বিদেশে প্রবাসী বাংলাদেশিদের অভ্রভেদী সাফল্যের খবর পড়তে থাকে, সেই খবরে আবার প্রায়শঃ কোন শেতাঙ্গ ব্যক্তির পাশে হাস্যজ্জল ড্যাম কেয়ার বাংলাদেশি বিশ্বজয়ীর ছবি থাকে। তখন এই সিদ্ধান্ত নিতান্ত স্বাভাবিক যে এই দেশে মেধার বিকাশের স্থান নেই; তথাকথিত 'মূল্যায়ন নেই'। অতএব, বিদেশ চলো, সবচে ভালো হয় যদি আমেরিকা যেতে পারা যায়। সেখানে গিয়ে নির্ভাবনায় মনের যা কিছু ভাব, তা মুক্ত ভাবে প্রকাশ করবো। আমেরিকা স্বাধীনতার দেশ, মুক্ত দেশ। "ইটস এ ফ্রি কান্ট্রি", মার্কিন মিডিয়ার বহুল ব্যবহৃত সংলাপ মনে আসে।

প্রসঙ্গত উল্লেখ করা দরকার মনে করছি আমার একজন মেধাবী বন্ধু ইউরোপের এক স্বর্গোপম নগরীতে নামি বিশ্ববিদ্যালয়ে চাকুরী ছেড়ে দেশে ফিরে এসেছেন বেশ কিছুদিন হলো। তার কথায় কোনো এক অজ্ঞাত কারণে তাঁকে বঞ্চিত করে এক স্থানীয়কে অগ্রাধিকার দেয়ায় তাঁর মনে হয়েছে এ শুধু তাঁর বাংলাদেশি অতীতের ফল। বোধ হয় এটি একমাত্র ব্যতিক্রম।

তার ওপর স্পষ্ঠ করেই একদিন একজন প্রবাসী বাংলাদেশি লেখক বা এ সংক্রান্ত ব্যক্তি টিভিতে বললেন শুনলাম, এদেশে পুস্তক প্রকাশ করে তাতে আর্থিক ভাবে লাভবান হবার সম্ভাবনা নেই, বাজার অনুপস্থিত। বিদেশে প্রকাশ করলে আর্থিক উন্নতির বিশেষ সম্ভাবনা।

কিন্তু স্টিফেন কিং ভিন্ন খবর দিলেন, আমেরিকার লেখকরাও একই বিপদের শিকার, উপরন্তু তাদের দেশের লেখকদের একটি বাড়তি বিপদ আছে, প্রকাশনা সংস্থার সম্পাদকরা। বাংলাদেশেও তা উপস্থিত হলো বলে।

তবে মুক্ত হাওয়ার স্বাস নিতে, অবাধে মনের কথা লিখে প্রকাশ করে লেখক হতে দেশ ছেড়ে বিদেশ আমেরিকা গিয়ে বিশেষ সুবিধা সুযোগ দেখা যায়না। যেন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়াই হবে।

বাংলাদেশের লেখকরা নিরাপদ নন সত্য, আমেরিকার লেখকরা কি নিরাপদ?

বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০১৬

ভুমিকম্প সংবাদঃ বাংলাদেশ বনাম ইতালি; প্রথম আলো বনাম ইত্তেফাক ও অন্যান্য কাগজ

ভুমিকম্প সংবাদঃ বাংলাদেশ বনাম ইতালি; প্রথম আলো বনাম ইত্তেফাক ও অন্যান্য কাগজ

গতকাল সংঘটিত ভুমিকম্পের সংবাদ দেশের প্রধান খবরের কাগজ প্রথম আলো এবং অন্যান্য কাগজ যেভাবে প্রকাশ করেছে তাতে একটা সুস্পষ্ট পার্থক্য দৃশ্যমান।

প্রথম আলো বড় করে ছেপেছে ইতালির ভুমিকম্পের সংবাদকে; একে দিনের প্রধান খবর (লিড নিউজ) করেছে। আর বাংলাদেশের ভুমিকম্পের খবর পাশের এক ইঞ্চি কলামে ছোট করে ছেপেছে।

পক্ষান্তরে অন্যান্য কাগজ যেমন দৈনিক ইত্তেফাক, যায়যায়দিন বাংলাদেশের ভূমিকম্পকে দিনের প্রধান খবর করেছে। আর কিছু কাগজ প্রধান খবর করেনি কিন্ত বড় করে ছেপেছেঃ যেমন দৈনিক জনকণ্ঠ ইত্যাদি।

বাংলাদেশের ভুমিকম্পের খবর আর যে পত্রিকা যেভাবেই ছাপুকনা কেন, একটা ব্যাপারে প্রথম আলো আর সব পত্রিকার থেকে আলাদা বলে উঠে এসেছেঃ আর কোন বাংলা পত্রিকা ইতালির ভুমিকম্পের খবরকে বাংলাদেশের পাঠকদের জন্য দিনের প্রধান খবর বা লিড নিউজ হিসাবে ছাপেনি। 

সাবাশ প্রথম আলো, একটি আন্তর্জাতিক পত্রিকা হয়ে ওঠার জন্য। বিদেশীরা যথার্থই আনন্দিত হবে এই নীতির জন্য।

তবে আমার একটা দেশি পত্রিকা দরকার দেশের খবরের জন্য।

বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০১৬

প্রসঙ্গ নারীবাদ। আমেরিকার নারী বনাম বাংলাদেশের নারীদের অবস্থা।

প্রসঙ্গ নারীবাদ
আমেরিকার নারী বনাম বাংলাদেশের নারীদের অবস্থা

(সতর্কতাঃ রচনার বিষয়বস্ত অনেকে মর্মপীড়াদায়ক মনে করতে পারেন। পাঠক বিবেচনা আবশ্যক।)

The New York Review ofBooks নামক আমেরিকার সর্বজন শ্রদ্ধেয় সাময়িকী পত্রিকার ১৮ আগস্ট ২০১৬  সংখ্যায় ন্যান্সি জো সেইলস এর American Girls: Social Mediaand the Secret- Lives of Teenagers, প্রকাশক Knopf; ও পেগগি ওরেনস্টাইন এর Girls and Sex: Navigating the Complicated New Landscape প্রকাশক Harper- এই দুইটি গ্রন্থের "Hot’ Sex & Young Girls" নামে একটি সমালোচনা প্রকাশিত হয়েছে। আলোচক জো হেল্লের গ্রস্থদয়ের কতিপয় উদ্ধৃতি দিয়ে এদের সমালোচনা করেছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চলচিত্র এবং টেলিভিশনের কল্যাণে আমেরিকার সংস্কৃতি আমাদের সমাজেও জনপ্রিয়। নারীর অবমূল্যায়ন আমরাও প্রত্যক্ষ করছি, তাই বিষয়টি সময়োপযোগী হওয়ায় সমালোচনাটির কিছু অংশ উল্লেখ করছি। উল্লেখযোগ্য যে রচনাটিতে সাক্ষাৎকার দাতা আমেরিকান নারীদের যে সকল উক্তি হুবুহ উধ্রিতি দেয়া হয়েছে, তা বাংলাদেশের সমাজের পক্ষে অরুচিকর এবং অশালীন বলে প্রতিয়মান হতে পারে বিধায় আমরা ব্যাবহার করিনি।

"In American Girls, a study based on interviews  with  more  than  two  hundred girls, Vanity Fair writer Nancy Jo Sales argues that the most significant influence on young women’s lives is the coarse, sexist, and “hypersexualized”culture of social media. American girls may appear to be “among the most privileged and successful girls in the world,” she writes, but thanks to the many hours they spend each day in an online culture that treats them—and teaches them to treat themselves—as sexual objects, they are no more, and perhaps rather less, “empowered” in their personal lives than their mothers were thirty years ago.

All young female social media users, Sales contends, are assailed “on a daily, sometimes hourly, basis” by misogynist jokes, pornographic images, and demeaning comments that “are offensive and potentially damaging to their wellbeing and sense of self- esteem.” In addition to this steady stream of low- level sexual harassment, many girls are subject to more aggressive forms of sexual teasing and coercion: having their attractiveness crudely assessed on “hot or not” websites, receiving unsolicited “dick pics” on their phones, being pestered or blackmailed for nude photos. (A group of thirteen- year- olds in Florida explain to Sales that girls who acquiesce to demands for “nudes” run the risk of having their photos posted on amateur porn sites, or “slut pages,” while those who demur are usually punished in some other way—by being branded “prudes,” or by having sexual rumors spread about them."

"The “empowering” nature of hotness is a theme that crops up frequently in Sales’s book. A number of the girls she meets vehemently reject the notion that they are oppressed or objectified on social media. On the contrary, they tell her, they are proud to be sexy “hos” and their highly sexualized self- presentation is a freely chosen expression of their “body confidence.” Naturally, Sales is not much persuaded by these claims. The fact that being “the girl everybody wants to ****( have sexual intercourse with, মূল শব্দ বাংলাদেশের সমাজে অশ্লীল প্রতিপন্ন বিধায় সমভাববাচক বাক্য দ্বারা প্রতিস্থাপিত )” can now be characterized as a bold, feminist aspiration is one measure, she suggests, of how successfully old-fashioned sexual exploitation has been sold to today’s teenage girls as their own “ sex- positive” choice."

প্রসঙ্গত, সমালোচক আমেরিকার সমাজ চিত্র উপস্থাপনের জন্য নিন্ম পরিসংখ্যানটি উল্লেখ করেন: "The Online College Social Life Survey, conducted in 2010, found that 20 percent of college students “hook up”—that is, engage in some form of sexual activity with a partner—ten times or more by senior year; 40 percent hook up three times or fewer; and only a third of all hookups include intercourse. Another 2013 survey published earlier this year by the Centers for Disease Control found that the number of American high school students who reported having had sexual intercourse had actually decreased over the last decade from 47 percent to 41 percent." প্রসঙ্গত উল্লেখযোগ্য আমেরিকা যুক্তরাষ্ট্রে বর্তমানে সরকারী হিসাব অনুযায়ী শতকরা ৪০% এরও বেশি শিশুর মাতা অবিবাহিত

Peggy Orenstein, the author of Girls and Sex, is equally skeptical about the emancipatory possibilities of hotness. This generation of girls, she argues, has been trained by a “porn- saturated, image- centered, commercialized” culture “to reduce their worth to their bodies and to see those bodies as a collection of parts that exist for others’ pleasure; to continuously monitor their appearance; to perform rather than  to  feel  sensuality . As  a  result, they are eager to be desired, but largely clueless about what their own desires might be, or how to satisfy them; they go to elaborate lengths to attract male sexual interest, but regard sex itself as a social ritual, a chore, a way of propitiating men, rather than as a source of pleasure."

"Orenstein interviewed more than seventy young women for her book, each of them chosen to represent those who had “benefited most from women’s economic and political progress.” All were at college or college-bound, and almost all struck her as “bright, assertive, ambitious” students. Yet their sexual histories, she reports, were characterized less by joy, ecstasy, or even minimal satisfaction than by discomfort, intimidation, and a chronic lack of “self- efficacy.” Half of them had suffered “something along the spectrum of coercion to rape.” And much of what they described about even their consensual experiences was “painful to hear.”

এ প্রসঙ্গে আমাদের সমাজের অল্প বয়সে মেয়েদের বিবাহের কথা আসে। যদিও আমদের দেশের বিবাহের ক্ষেত্রে শশুর বাড়ীতে বিবাহিতার শাশুড়ি, ননদ, জা, প্রতিবেশিনী এবং সর্বোপরি আগাগোড়া ধর্ম নির্ভর বিবাহ নামক প্রতিষ্ঠানটি রয়েছে, তবুও অল্পবয়স্ক বিবাহিতার সমজাতীয় ভীতি অনুভব সম্ভব।

"Sales portrays social media as an irresistible and ubiquitous force in the lives of young women. All of the girls in her book, regardless of their socioeconomic background or individual circumstances, are presented as being equally in thrall to their phones and computers. Some are queen bees, most are drones, but all are trapped in the social media hive. None of them appears to have a single cultural resource or pursuit outside of its ambit. (The one exception is a young woman who doesn’t own a smartphone—but that’s because she’s homeless and itinerant.) "

"Thus, Beyoncé may appear to be an inspiring, powerful figure, but she is actually “spinning commodified sexuality as a choice.” Girls may think they’re powerful when they look hot, but in fact, ‘hot’ refracts sexuality through a dehumanized prism regardless of who is ‘in control."

"Orenstein is most convincing when she addresses the passivity, the “concern with pleasing, as opposed to pleasure,” that characterize her interview subjects’ approach to sex. Young women ’ s propensity to giv e male satisfaction priority over their own is not a new development, but Orenstein is surely right to be indignant about how little has changed in this regard over the last fifty years". "Girls use editing apps to whiten their teeth in their selfies and fret about the size of their “booties,” but they also celebrate the sororal power of “girl squads” and attend Nicki Minaj concerts to hear the rapper sermonize on why a woman should never be financially dependent on a man."

দেখা যাচ্ছে আমেরিকায় বর্তমানে নারীদের সামনে দুজন নারী ভালো ও মন্দের প্রতিনিধিত্ব করছে- কিম কারদাশিয়ান হলেন মন্দ নারী, তিনি নারীর যৌন-উপযোগ কেই প্রধান বলে উপস্থাপন করেন। অন্য দিকে নিকি মিনাজ হলেন ভালো নারী, তিনি তাঁর সংগীতে নারীকে পুরুষের উপার্জনে নির্ভরশীল হতে নিষেধ করেন।

কিম কারদাশিয়ান একজন আমেরিকান টেলিভিশন তারকা, তিনি অসম্পাদিত প্রত্যক্ষ টেলিভিশন অনুষ্ঠানে (রিয়ালিটি টিভি) অংশগ্রহণ করে বিখ্যাত হয়েছেন। পরবর্তীতে একজন কৃষ্ণাঙ্গ গায়ককে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তাঁর যৌনপযোগি আলোকচিত্র স্বেচ্ছায় নিয়মিত প্রদর্শন করেন, এবং তাতে দর্শক পুরুষদের মধ্যে যথেষ্ঠ আগ্রহ উৎপাদন করলে আত্মপ্রসাদ অনুভব করেন। তিনি অল্পবয়স কিশোরী নারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং বর্তমান যুগের সবচেয়ে বিখ্যাত আমেরিকান ব্যক্তিদের অন্যতম। তার স্বেচ্ছাচারিতা এবং প্রতিষ্ঠিত নৈতিক সীমারেখা লঙ্ঘনের অভিযোগ তাকে একধরণের 'মন্দ' সাহসী নারীর প্রতীক করে তুলেছে, যা অল্পবয়সীদের কাছে বরং অধিক আকর্ষণীয়।

নিকি মিনাজ একজন আমেরিকান কৃষ্ণাঙ্গ গায়িকা। তিনি র‍্যাপ নামক এক ধরণের আমেরিকান সংগীতের অন্যতম জনপ্রিয় গায়িকা। র‍্যাপ আমেরিকার নগরাঞ্চল বাসী স্বল্পশিক্ষিত দরিদ্র এবং প্রধানত কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীতে জনপ্রিয় এক ধরণের সংগীত যাতে মূলধারার প্রথানিষ্ট সুর, বাণী বা সংগীত রীতি অনুসরণ করা হয়না। সরল প্রাত্যহিক অসংস্কৃত ভাষায় ছন্দে ছন্দে গায়ক সুপ্রচুর অঙ্গ প্রক্ষেপনের মাধ্যমে গান গেয়ে যান।  বাংলাদেশের কবি গানের সাথে এর কিছুটা মিল আছে, বিশেষ করে প্রাত্যহিক অসংস্কৃত ভাষা ও ছন্দের উল্লেখযোগ্য ব্যবহার এবং তাৎক্ষণিক রচনারীতির  দিক থেকে। আদিতে র‍্যাপ গানে এক ধরনের প্রথা বিরুদ্ধতার ছাপ ছিল, আমেরিকার বর্ণ বৈষম্যের বিরুদ্ধে নিপীড়িত কৃষ্ণাঙ্গ তারুণ্যের একধরণের প্রতিবাদও এতে ছিল। তবে বর্তমানে র‍্যাপ সংগীত তার প্রথা বিরুদ্ধতার দায়িত্ব ত্যাগ করে সাধারণ আমেরিকান সংগীতের মতোই ব্যাপক ভাবে বাজারোপযোগি এবং প্রায় অবশ্যম্ভাবী ভাবে যৌনাশ্রয়ী হয়ে গেছে।

নিকি মিনাজের সাম্প্রতিক সর্বাপেক্ষা জনপ্রিয় গানটিতে (Anakonda) তিনি পুরুষ যৌনাঙ্গের স্থূলাকার নারী যৌনাঙ্গের প্রতি স্বাভাবিক আকর্ষণের কথা গেয়েছেন এবং নিজের কিঞ্চিৎ স্ফিত যৌনাঙ্গ, বিশেষত নিন্মদেশ, প্রবল আন্দোলন করে বিষয়টি পুরুষ দর্শকদের কাছে সত্য বলে প্রমাণের যথাসাধ্য চেষ্টা করেছেন। গানটির প্রথম বক্তব্য এইঃ "My anaconda don't, my anaconda don't
My anaconda don't want none unless you got buns, hun"। The Online Slang Dictionary এর মতে আমেরিকার স্ল্যাং বা গালি ভাষায়, রাস্তার ভাষায় anaconda একটি নামবাচক শব্দ যার মানে "a penis"; আর "buns" মানে হল "buttocks, butt, ass"। 

মোটের উপর গানটিতে তিনি এত বেশি যৌনইঙ্গিতপূর্ণ ভাষা এবং অঙ্গভঙ্গি ব্যবহার করেছেন যে নিভৃতে ব্যতীত তা শ্রবণ বা দর্শন অসম্ভব। এতে পুরুষের কাছে অধিক যৌনপযোগী হবার লক্ষে ক্ষিণাঙ্গি হওয়ার জন্য আমেরিকান নারীর ওপর যে প্রবল সামাজিক চাপ রয়েছে তার প্রতিবাদ করা হল। তবে মোটের ওপর স্থূলাঙ্গী হলেও যে যথেষ্ট রকম যৌনপযোগী হওয়া যায়, তিনি আপন দেহ প্রদর্শন করে তার নিশ্চিত প্রমান রাখলেন। সাথে এও বুঝতে পারা গেল যে ক্ষীণ বা স্থূল, পুরুষ যৌনাঙ্গের কাছে আকর্ষণীয় হওয়াই নারীর মোক্ষ। তিনি তাঁর সকল সঙ্গীতেই অতি স্বল্প বসনে আবৃত থাকেন এবং যৌন ইঙ্গিতপূর্ণ অঙ্গ ভঙ্গি প্রদর্শনের মাধ্যমে পুরুষ দর্শকদের যৌনানন্দ পরিবেশনে তিনি অভাবনীয় কৃতিত্বের অধিকারী বলে বিশেষত তরুণ পুরুষ দর্শকদের মধ্যে খ্যাতিমান হয়েছেন।

এহেন নিকি মিনাজ যদি ক্ষয়িষ্ণু আমেরিকান সমাজের করাল গ্রাস থেকে আমেরিকান কিশোরী-তরুণী নারীদের মুক্তির পথের প্রধান পথপ্রদর্শক হন, তবে আল্লাহ্‌ আমেরিকান নারীদের রক্ষা করুন।
এত বিরাট জনসংখ্যার একটি সমাজে কি করে এরকম দুর্দশা ঘটতে পারে, তা আমাদের পক্ষে অনুধাবন অসম্ভব। আমেরিকার সকল মানুষ কি এই সামাজিক অবক্ষয়, নৈতিক এবং সাংস্কৃতিক অবক্ষয় মেনে নিয়েছেন? নারীর এরকম অভূতপূর্ব যৌনপযোগিকরণ, পন্যায়ন এবং তৎসঞ্জাত নারীর অবমাননা কি আমেরিকার সমাজের মানুষদের আর ব্যথিত করেনা?

মঙ্গলবার, আগস্ট ০৯, ২০১৬

জ্বলি ন’উধিম কিত্তেই! -- কবিতা চাকমা

জ্বলি ন’উধিম কিত্তেই!
-- কবিতা চাকমা
জ্বলি ন’উধিম কিত্তেই!
যিয়ান পরানে কয় সিনে গরিবে-
বযত্তান বানেবে বিরানভূমি
ঝারান বানেবে মরুভূমি
গাভুর বেলরে সাঝ
সরয মিলেরে ভাচ।
জ্বলি ন’উধিম কিত্তেই!
যিয়ান পরানে কয় সিয়ান গরিবে-
জন্মভূমত মানুচ বন্দী 
মিলেরে কিন্যে দাসী বান্দী,
পহ্ররে কানা
সৃষ্টির দানা।
অবহেলা অপমানে ক্রোধ
ভিদিরে তুবোল লোর স্রোত
পাত্থর খুনি খুনি ভাঙে বিঘ্ন
চেতনার সাগরত রণ তীক্ষ্ণ।
-মর পরিপরক গাই মুই-ই
জ্বলি ন’উধিম কিত্তেই!
অনুবাদ
----------
রুখে দাঁড়াব না কেন!
-- কবিতা চাকমা
রুখে দাঁড়াবো না কেন!
যা ইচ্ছা তাই করবে-
বসত বিরানভূমি
নিবিড় অরণ্য মরুভূমি,
সকালকে সন্ধ্যা
ফলবতীকে বন্ধ্যা।
রুখে দাঁড়াবো না কেন!
যা ইচ্ছা তাই করবে-
জন্মভূমে পরবাসী
নারীকে ক্রীতদাসী,
দৃষ্টিকে অন্ধ
সৃষ্টিকে বন্ধ।
অবহেলা অপমানে ক্রোধ
ধমনীতে তুমুল রক্তের স্রোত
আঘাতে আঘাতে ভাঙে বিঘ্ন,
চেতনার সমুদ্র তারুণ্যে তীক্ষ্ণ।
-আমার সম্পূরক একমাত্র আমিই
রুখে দাঁড়াব না কেন!

বৃহস্পতিবার, জুলাই ১৪, ২০১৬

ফাইনান্স অ্যাক্ট, ২০১৬ (২০১৬ সালের ২৮ নং আইন)

ফাইনান্স অ্যাক্ট, ২০১৬ (২০১৬ সালের ২৮ নং আইন) গৃহীত হয়েছে। যদিও তা এখনও আইন মন্ত্রণালয়ের ল'জ অফ বাংলাদেশ ওয়েবসাইটে যোগ করা হয়নি।

আইনটি শুধু মাত্র জাতীয় রাজস্ব বোর্ড এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এমনকি সরকারের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তা নেই।

আয়কর সংক্রান্ত সকল নতুন বিধান এখানে পাওয়া যাবে। 

আয়কর বিধি, Income Tax Rules, 1984, এর সর্বশেষ বিধান এখানে পাওয়া যাবে।



বুধবার, জুন ১৫, ২০১৬

বাংলাপিডিয়া ভুক্তিতে ধীরেন্দ্রনাথ দত্তের ভাষণের কোন উল্লেখ নেই!!!


বাঙলা ভাষার জন্য তাঁর অবদান শুধু এইটুকুঃ "১৯৪৮ সালের ২৫ আগস্ট পাকিস্তান গণপরিষদে তিনি অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি উর্দুর পাশাপাশি বাংলাও অন্তর্ভুক্ত রাখার দাবি উত্থাপন করেন " অথচ এই ভাষণ বাংলাদেশ-পাকিস্তান ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে স্বীকৃত। নিন্মে উদ্ধার করা উইকিপিডিয়ার বিবৃতি দ্রষ্টব্য।

নেই স্বাধীনতা যুদ্ধের সময় তাকে ও তাঁর ছেলেকে পাকিস্তানী মিলিটারি ধরে নিয়ে গিয়ে যে অমানুষিক নির্যাতন করে তাকে হত্যার আগে, তাঁর কথাও। 

ভাগ্যিস উইকিপিডিয়া ভুক্তিতে সেটি আছে ভাবছি এই বিদেশী ওয়েবসাইট গুলো না থাকলে আমাদের ইতিহাস আমরা জানতাম কিভাবে? বাংলাপিডিয়ার সম্পাদনায় কে যেন আছেন

প্রসঙ্গত উল্লেখযোগ্য, বাংলাপিডিয়া বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের এক বিকৃতরুপ তাদের ওয়েবসাইটে প্রচার করছে, যার বিরুদ্ধে আমরা বহুদিন ধরে প্রতিবাদ করছি। এ প্রসঙ্গে দেখুনঃ এশিয়াটিক সোসাইটির বাংলাপিডিয়া থেকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের বিকৃত ভাষণ অবিলম্বে প্রত্যাহার করা হউক।

Dhirendranath Datta's speech of 25 February 1948 to the Pakistan Constituent Assembly in Karachi, presided over by Mohammad Ali Jinnah, was the first formal articulation of the demand for Bengali to be made one of the state languages of Pakistan. This culminated in the Language Movement of 1952 and the martyrdom of the Language Heroes. This movement is regarded by many as the first step towards the Liberation Movement leading to independence of Bangladesh in 1971. For this reason, Dhirendranath Datta's speech is regarded as one of the most important events in the history of East Pakistan and Bangladesh. Wikipedia
"Sir, in moving this— the motion that stands in my name--- I can assure the House that I do so not in a spirit of narrow Provincialism, but, Sir, in the spirit that this motion receives the fullest consideration at the hands of members.
I know, Sir, that Bengali is a provincial language, but, so far our state is concerned, it is the language of the majority of the people of the state. So although it is a provincial language, as a language of the majority of the people of the state it stands on a different footing. Out of six crores and ninety lakhs [69 million] of people of people inhabiting this State, 4 crores and 40 lakhs 44 million of people speak the Bengali language. So, Sir, what should be the State language of the State of Pakistan? The State language of the State should be the language which is used by the majority of the people of the State, and for that, Sir, I consider that Bengali language is a lingua franca of our State.
It may be contended with a certain amount of force that even in our sister dominion the provincial language have not got the status of a lingua franca because in her sister dominion of India the proceedings of the Constituent Assembly is conducted in Hindustani, Hindi or Urdu or English. It is not conducted in the Bengali language but so far as the Bengali is concerned out of 30 cores of people inhabiting that sister dominion two and a half crores speak the Bengali language. Hindustani, Hindi or Urdu has been given an honoured place in the sister dominion because the majority of the people of the Indian Dominion speak that language. So we are to consider that in our state it is found that the majority of the people of the Indian Dominion speak that language. So we are to consider that in our State it is found that the majority of the people of the State do speak the Bengali language then Bengali should have an honoured place even in the Central Government.
I know, Sir, I voice the sentiments of the vast millions of our. In the meantime I want to let the House Know the feelings of the vastest millions of our State. Even, Sir, in the Eastern Pakistan where the people numbering four crores and forty lakhs 44 million speak the Bengali language the common man even if he goes to a Post Office and wants to have a money order form finds that the money order is printed in Urdu language and is not printed in Bengali language or it is printed in English. A poor cultivator, who has got his son, Sir, as a student in the Dacca University and who wants to send money to him, goes to a village Post Office and he asks for a money order form, is printed in Urdu language. He can not send the money order but shall have to rush to a distant town and have this money order form translated for him and then the money order, Sir, that is necessary for his boy can be sent. The poor cultivator, Sir, sells a certain plot of land or a poor cultivator purchases a plot of land and goes to the Stamp vendor and pays him money but cannot say whether he has received the value of the money is Stamps. The value of the Stamp, Sir, is written not in Bengali but is written Urdu and English. But he can't say, Sir, whether he has got the real value of the Stamp. These are the difficulties experienced by the common man of the State.
The language of the State should be such which can be understood by the common man of the State. The common man of the State numbering four crores and forty lakhs [44 million] find that the proceedings of the Assembly which is their mother of parliaments is being conducted in a language, Sir which is unknown to them. Then, Sir, English has got an honoured place, Sir, in Rule 29. I know, Sir, English has got an honoured placed because of the International Character. But, Sir, if English can have an honoured place in Rule 29 that the proceedings of the Assembly should be conducted in Urdu or English why Bengalee, which is spoken by the four crores forty lakhs [44 million] of people should not have an honoured place, Sir, in Rule 29 of the procedure Rules.
So, Sir, I know I am voicing the sentiments of the vast millions of our State and therefore Bengali should not be treated as a Provincial Language. It should be treated as the language of the State. And, therefore, Sir, I suggest that after the word 'English, the words 'Bengali' be inserted in Rule 29. I do not wish to detain the House but I wish that the Members of the Constituent Assembly present here should give a consideration to the sentiments of the vast millions of our State, Sir, and should accept the amendment to Rule 29 that has been moved by me." Dhirendranath Datta,  Wikipedia

Does judicial review stop with a Proclamation of Emergency? Please help!

"... but the actual exercise of judicial review was thwarted over and over again by either a Proclamation of Emergency or a Proclamation of Martial Law".

--- Page 138, Justice Mustafa Kamal, Bangladesh Constitution: Trends and Issues. University of Dhaka, 1994.

Q: Does judicial review stop with a Proclamation of Emergency? Please help!

Interestingly, at page 144 of the same book section 3 of the same Chapter 8, the author describes the "Exceptions to Judicial Review" where he discusses Articles 45, 47, 47A, 102(5), and 'Interpretive Limitations'; but surprisingly does not mention Article 141B, 141C

Therefore, one of these statements is an incorrect reflection of the law that we currently have. Thinking positively, the only thing I can find from the statement at p 138 is the word 'actual', that although there is no constitutional bar to the exercise of judicial review even after a Proclamation of Emergency, it is impossible to exercise that in practice, and that is the ground reality. But, unfortunately, my thoughts fail to rest there too, as the author provides no source for the statement; no examples, no explanation, not a damn clue! Not at p 138 and nothing at section 3 of Ch 8. Its utterly frustrating to say the least.

So what I take from one of our finest: 'confusion' and lack of certainty?! But those are the sworn enemies of law itself!