রবিবার, এপ্রিল ২৪, ২০১৬

বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বি.জি. প্রেস) ডাটাবেজে ১৯৯২ থেকে ২০১০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ১৯ বছরের কোন রুলস (বিধি) নেই।

বিজি প্রেস

বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বি.জি.প্রেসজনপ্রশাসন মন্ত্রণালয় এর মুদ্রণ  প্রকাশনা অধিদপ্তরাধীন একটি সরকারিপ্রতিষ্ঠান সরকারের যাবতীয় গুরুত্বপূর্ণ মুদ্রণ কাজ- যেমন আইন, বাজেটরিপোর্টআদেশপত্রঅর্থনৈতিক সমীক্ষাজার্নালফরম মুদ্রণ  প্রকাশনার কাজ এই বি.জি.প্রেস করে থাকে।


বাংলাদেশ গেজেট প্রকাশ করা এই প্রতিষ্ঠানের অন্যতম কর্তব্য। সুখের কথা, কিছু কাল আগে থেকে এই  প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি একটি সরকারী ডাটাবেজ হিসাবে কাজ করতে শুরু করে। ডিজিটাল বাংলাদেশের শ্লোগানের সাথে মিল রেখে প্রকাশ হওয়া সকল আইন, সরকারী আদেশ ইত্যাদি এই ডাটাবেজে প্রকাশিত হতে থাকে। তবে খুব বেশি মানুষ যে এই ওয়েবসাইটটি ব্যাবহার করেন এমন বোধ হয়না।

এই ডাটাবেজটি ব্যাবহার বান্ধব নয়

এই ডাটাবেজটি ব্যাবহার বান্ধব নয়, যেমন যদিও এখন বাংলাদেশের সকল আইন বাংলায় প্রকাশিত হয়, কিন্তু এই ডাটাবেজে বাংলায় সার্চ করা যায়না, শুধু ইংরেজিতে করা যায়। পেজের ডান দিকে নিচে ইমেইল গ্রাহকদের তালিকাভুক্তির ব্যাবস্থা আছে, আমি গত দুই বৎসরে বহুবার আমার ইমেইল সেখানে যোগ করেছি, সর্বশেষ গত বৃহস্পতিবার, কিন্তু আজ অবধি কোন প্রকাশনার খবর তো দূরে থাক, গ্রাহক হবার নিশ্চয়তাটুকু পর্যন্ত সেখান থেকে আসেনি। অনুমান হয়, এটি কেবল দেখাবার জন্য, কার্যকর নয়।
১৯৯২ খ্রি থেকে ২০১০ খ্রি পর্যন্ত কোন Rules বা বিধি এই ডাটাবেজে নেই।
সম্পূর্ণ অনুসন্ধান ফলঃ লক্ষ্য করুন ১০ মার্চ ১৯৯২ তারিখের ভুক্তির পরবর্তী ভুক্তি ১১ এপ্রিল ২০১১ তারিখের; মাঝখানের ১৯ বছরের কোন ভুক্তি নেই। দুটোই ২৩.০৪.২০১৬ তারিখের স্ক্রিনশট।




তবে বিষয় আরও গুরুতর। 

গতকাল একটি আইনের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে আমরা এই ডাটাবেজের একটি মারাত্মক ঘাটতি লক্ষ করি। দেখা যায় বিধি (রুলস)র ভুক্তি শুরু হয়েছে ১৯৭৫ সালে আর আছে একেবারে চলতি মাস পর্যন্ত, যা খুবই আশাব্যাঞ্জক। তবে নিবিষ্ট অনুসন্ধানে দেখা গেলো ১৯৯২ খ্রি থেকে ২০১০ খ্রি পর্যন্ত কোন Rules বা বিধি এই ডাটাবেজে নেই।

দেশ পরিচালনার প্রধান অনুষঙ্গ আইন কানুন। আর আইনকানুন মানুষের কাছে  পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব। ডিজিটাল যুগে সে দায়িত্ব ডিজিটাল উপায়ে সাধিত হবে, তাই স্বাভাবিক; আর তাই রাষ্ট্রের অর্থ ব্যায়ে এই ডাটাবেজ সংরক্ষন। কিন্তু এই ডাটাবেজ কি আইন প্রচার করছে, না আইন গোপন করছে? কোথায় আছে ডিজিটাল বাংলাদেশ? 

জনগনের অর্থে তৈরি করা এই ডাটাবেজ কি তবে কেবল লোক দেখানো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন