রবিবার, মে ২৯, ২০১৬

জাতীয় স্বার্থে (!) প্রাণ গ্রুপ শ্রম আইনে প্রদত্ত শ্রমিক অধিকার লঙ্ঘন করতে পারবে!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়
অধিশাখা-
প্রজ্ঞাপন
তারিখ: ১৫ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ/২৮ এপ্রিল ২০১৬ খ্রিস্টাব্দ

নং ৪০.০০.০০০০.০১৬.৩৪.০০১.১৪-৬১ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন) এর ধারা ৩২৪ এর উপ-ধারা  () উপ-ধারা () প্রদত্ত ক্ষমতাবলে সরকার, জনস্বার্থে প্রাণ গ্রুপ এ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোং লিঃ, ঘোড়াশাল, নরসিংদী; প্রাণ ডেইরী লিঃ পলাশ, নরসিংদী; ময়মনসিংহ এ্যাগ্রো লিঃ, কালিগঞ্জ, গাজীপুর; প্রাণ এ্যাগ্রো লিঃ, নাটোর এবং হবিগঞ্জ এ্যাগ্রো লিঃ, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, কারখানাগুলোকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১০০, ১০১, ১০২, ১০৫ ১১৪ ধারা এর প্রয়োগ হইতে নিম্নোক্ত শর্তে ২৯ মার্চ ২০১৬ থেকে ২৮ সেপ্টেম্বর, ২০১৬ পর্যন্ত (ছয়) মাসের জন্য অব্যাহতি প্রদান করিল:

শর্তাবলী :
() অতিরিক্ত সময় কাজের জন্য প্রচলিত বিধান মোতাবেক স্বাভাবিক মজুরীর দ্বিগুণ হারে মজুরী প্রদান করিতে হইবে
() সাপ্তাহিক ছুটি প্রদান করিতে হইবে
() বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর বিধি-বিধান অনুসরণ করিতে হইবে
ইহা ১৫ চৈত্র ১৪২২ বঙ্গাব্দ/২৯ মার্চ ২০১৬ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে
রাষ্ট্রপতির আদেশক্রমে
মোঃ নজরুল ইসলাম



৩২৪৷    (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উহাতে উল্লিখিত শর্ত বা বিধি-নিষেধ সাপেক্ষে, কোন মালিক বা মালিক শ্রেণীকে অথবা কোন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান শ্রেণীকে বা ইহার কোন অংশ বিশেষকে অথবা কোন শ্রমিক বা শ্রমিক শ্রেণীকে এই আইনের দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম অথবা অষ্টাদশ অধ্যায় অথবা উহার কোন ধারা অথবা একবিংশ অধ্যায়ের ধারা ৩২৫, ৩২৬, ৩৩৭ বা ৩৩৮ এর সকল বা যে কোন বিধানের প্রয়োগ বা মানিয়া চলা হইতে অব্যাহতি দিতে পারিবে৷

(২) উপ-ধারা (১) এর অধীন কোন অব্যাহতি আদেশ জন বা জাতীয় স্বার্থে করা হইবে এবং উক্ত আদেশ এক সংগে ছয় মাসের অধিক মেয়াদের জন্য বলবত্ থাকিবে না৷

(৩) প্রধান পরিদর্শক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান শ্রেণী সম্পর্কে এই আইনের ধারা ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৫ বা ১১৪ এর সকল বা যে কোন বিধানের প্রয়োগ কোন উত্সব, মেলা বা প্রদর্শনী উপলক্ষে সাময়িকভাবে স্থগিত রাখিতে পারিবেন, এবং ইহা প্রজ্ঞাপনে উল্লিখিত মেয়াদের জন্য এবং শর্ত সাপেক্ষে বলবত্ থাকিবে৷

প্রজ্ঞ্যাপনে যে শ্রমিক অধিকারগুলো লঙ্ঘন করার ক্ষমতা প্রানগ্রুপকে দেয়া হয়েছে সেগুলো হলঃ (শ্রম আইন, ২০০৬ এর ধারা)


১০০। দৈনিক কর্মঘণ্টা
১০১। বিশ্রাম বা আহারের জন্য বিরতি
১০২। সাপ্তাহিক কর্মঘণ্টা
১০৫। কর্ম সময়ের সমপ্রসারণ
১১৪। দোকান, ইত্যাদি বন্ধ


এর অর্থ হল প্রান গ্রুপের শ্রমিকরা এই ছয় মাস কোম্পানির যতক্ষণ প্রয়োজন ততক্ষন কাজ করতে বাধ্য থাকবেন, বিস্রাম বা আহারের জন্য কোন বিরতি কোম্পানি না দিলে কিছু করার থাকবেনা, সপ্তাহে যত ঘণ্টা কোম্পানি চাইবে তত ঘণ্টা তাদের কাজ করতে হবে, কর্ম সময়ের সমপ্রসারণ কোম্পানির মর্জি মোতাবেক হবে বা হবেনা।

merriam-webster ডিকশনারি অনুযায়ী national interest বলতে আমরা বুঝি:'the interest of a nation as a whole held to be an independent entity separate from the interests of subordinate areas or groups and also of other nations or supranational groups <any foreign policy which operates under the standard of the national interest— H. J. Morgenthau>

এখন প্রশ্ন উঠতে পারে শ্রম আইন, ২০০৬ এর ৩২৪(২) ধারায় বর্ণিত 'জন বা জাতীয় স্বার্থ' কী এবং প্রাণ কোম্পানির সাথে এর কী সম্পর্ক। আর প্রান কর্পোরেশনের স্বার্থ জাতীয় স্বার্থ হলে দেশের আর সকল শত শত কোম্পানির স্বার্থ জাতীয় স্বার্থ হলোনা কেন? 

তাহলে এক আদেশে জাতীয় স্বার্থে শ্রম আইনের উপরোক্ত ধারাগুলো বিলুপ্ত করে দিলে জাতীয় স্বার্থ আরো বেশি রক্ষা পাবে বলে প্রজ্ঞ্যাপনে অনুসৃত যুক্তিতে প্রতীয়মান হয়!

PRAN-RFL Group is a Bangladeshi food-products corporation based in Dhaka, PRAN-RFL Center, 105, Progoti Sarani, Middle Badda, Dhaka 1212, Bangladesh

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাস্থ সারী রেঞ্জের রাতারগুল বনভূমি “বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা” হিসেবে ঘোষণা

†iwR÷vW© bs wW G-1

evsjv‡`k †M‡RU

AwZwi³ msL¨v
KZ…©c¶ KZ…©K cÖKvwkZ

g½jevi, †g 24, 2016

MYcÖRvZš¿x evsjv‡`k miKvi
cwi‡ek I eb gš¿Yvjq
eb kvLv-2
cÖÁvcb
ZvwiL : 31 †g 2015

bs ceg/(e:kv-2)eb-2/02/eb¨cÖvYx AfqviY¨/12/113-wm‡jU eb wefv‡Mi wbqš¿Yvaxb wm‡jU †Rjvi †MvqvBbNvU Dc‡Rjv¯’ mvix †i‡Äi ivZvi¸j we‡Ui wbgœ Zdwmj ebf~wg hvnv The Assam Forest Regulation 1891 (VII of 1891) Gi Section 17 Abye‡j weMZ 9 Ryb 1932 Gi Notification No-1774 R g~‡j Ges The Forest Act 1927 (XVI of 1927) Gi Section 4 Abye‡j 19 Rvbyqvix 1985 Notification No XII/For-13-19/84/P-1/45(2) g~‡j msiwক্ষZ eb/weÁvwcZ eb †NvlYv Kiv n‡qwQj Ges hvnv Rjvf~wgi eb wn‡m‡e cwiwPZ jvf Kwiqv‡Q| Rxe‰ewPΨ msiÿY I Dbœq‡bi j‡ক্ষ¨ evsjv‡`k †M‡R‡U cÖKv‡ki ZvwiL n‡Z eb¨cÖvYx (msiক্ষY I wbivcËv) AvBb, 2012 Gi 22(1) avivi ক্ষgZve‡j Òwe‡kl Rxe‰ewPΨ msiক্ষY GjvKvÓ wn‡m‡e †NvlYv Kiv n‡jv|

Zdwmj। †Rjv-wm‡jU, Dc‡Rjv- †MvqvBbNvU, †gŠRv-ivZvi¸j, †R.Gj bs- ২১৯
`vM bs - Gwiqv (GKi)
8- 4.05,9 -321.69 ,11 -0.83,93 -0.53, 94 -0.70, 267 -0.48, 268 -0.32, 269 -0.10, 273 -0.26, 275 -0.03, 276 -0.11, 278 -0.05, 279 -0.14 Dc‡gvU : 335.82 GKi

তফসিলঃ†Rjv-wm‡jUDc‡Rjv -†MvqvBbNvUc~e,©†gŠRv-g‡nk‡Lo, জেএলঃ 223
`vM bs - Gwiqv (GKi)
2 -89.87, 4 -1.34, 5 -16.36, 6 -1.67, 313- 13.44, 314 -8.50Dc‡gvU : 131.18 Gki

তফসিলঃ†Rjv-wm‡jU,Dc‡Rjv-†MvqvBbNvU,†gŠRv-eMvevwo, জেএলঃ 222
`vM bs - Gwiqv (GKi)
4-37.50 Dc‡gvU : 37.50

me©‡gvU : 504.50 GKi 204.25 †n±i

Rxe‰ewPΨ msiÿY GjvKvi ˆPŠnÏx:

DËi: DËi cwðg †KvY n‡Z ivZvi¸ল weU Awdm ch©šÍ †MvqvBb b`x I DËi-c~e© †Kv‡Y Kvcbv b`x|
দক্ষিণ: দক্ষিণ cwð‡g wkqvjxQov †RvZf~wg I eMvevwo MÖv‡gi mxgvbv, দক্ষিণ c~e© †Kv‡Y Pzivw½ wej I †RvZf~wg|
c~e©: we›`vKvw›` †gŠRv I †RvZ f~wg|
cwðg: †MvqvBb b`x|

ivóªcwZi Av‡`kµ‡g W. Kvgvj DwÏb Avn&‡g`
mwPe|


বুধবার, মে ২৫, ২০১৬

জাতিসংঘের আন্তর্জাতিক পানি চুক্তি অনুসমর্থন করুক বাংলাদেশ!

জাতিসংঘের আন্তর্জাতিক পানি চুক্তি অনুসমর্থন করুক বাংলাদেশ!
আবু রায়হান মু. খালিদ[1]

গত ২৫শে ফেব্রুয়ারী ২০১৪ আইভরি কোস্ট ৩৪তম দেশ হিসাবে জাতিসংঘের আন্তর্জাতিক পানি চুক্তি অনুসমর্থন করেছে| জাতিসংঘের এই চুক্তিটির আনুষ্ঠানিক নাম ‘আন্তর্জাতিক জলপ্রবাহ্সমূহের অনাব্য ব্যবহারের আইন সংক্রান্ত জাতিসংঘ চুক্তি, ১৯৯৭’ বা ‘ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য নন-নেভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটারকোর্সেস, ১৯৯৭’| কনভেনশনের ৩৬(১) অনুচ্ছেদ অনুযায়ী ৩৬তম অনুসমর্থন বা রেটিফিকেশন, অনুমোদন, যোগদানকরণ দলিল জমা পড়ার নব্বুইতম দিবসে এই কনভেনশন কার্যকর হবে| তার মানে আর একটি উপরোক্ত দলিল জমা পড়লেই তার নব্বুইতম দিবসে জাতিসংঘের আন্তর্জাতিক পানি চুক্তি কার্যকর হবে| বাংলাদেশ এখনো এই কনভেনশনটি অনুসমর্থন করেনি, বাংলাদেশ কি হতে পারে সেই ৩৬তম দেশ যে এই মহাগুরুত্বপূর্ণ কনভেনশনটিকে কার্যকর করবে?

৫৭টি আন্তর্জাতিক নদী বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে| এর মধ্যে ৩ টি নদী এসেছে মিয়ানমার থেকে আর বাদবাকি ৫৪ টি নদী এসেছে প্রতিবেশী দেশ ভারত থেকে| এর মানে হচ্ছে জাতিসংঘের এই চুক্তিটি বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ন, কেননা বাংলাদেশ বদ্বীপ গঠিত হয়েছে এই আন্তর্জাতিক নদীগুলোর বয়ে আনা পলিমাটি দ্বারা, এবং বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতি টিকেও আছে এই আন্তর্জাতিক নদীগুলোর বয়ে আনা পানির ওপর নির্ভর করে| নদীর পানি ব্যতীত নদীমাতৃক বাংলাদেশের কোনো ভবিষ্যত কল্পনা করা যায়না|

আন্তর্জাতিক নদী হচ্ছে সেই নদী যেটি একের অধিক দেশের ভুখন্ডের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে| ফলে আন্তর্জাতিক নদীর পানিতে একাধিক দেশের মালিকানা ও দাবি থাকে| যেহেতু বিশ্বজুড়ে পানি ক্রমশই দুর্লভ হয়ে উঠছে, পানির বন্টন সংক্রান্ত বিরোধের সংখ্যা ও তীব্রতাও ক্রমশ বাড়ছে| জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালি বলেছিলেন পরবর্তী বিশ্বযুদ্ধ তেল বা দেশের সীমানা নিয়ে হবেনা, হবে পানি নিয়ে| মিঠাপানির প্রাপ্যতা নিয়ে অংশীদার দেশগুলো এতই স্পর্শকাতর থাকে যে এ সংক্রান্ত কোনো চুক্তি বা ঐক্যমতে পৌঁছতে দীর্ঘ সময় লেগে যায়: সিন্ধু নদের পানি চুক্তিতে পৌঁছতে লেগেছে প্রায় দশ বছর, আর আমাদের বর্তমান গঙ্গা বা পদ্মা চুক্তিতে পৌঁছতে সময় লেগেছে প্রায় ৩০ বছর! প্যাসিফিক ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট এন্ড্ সিকিউরিটি এর হিসাব মতে গত ৫০ বছরে পানি সম্পদ  নিয়ে ৫০৭ টি বিরোধের সূত্রপাত হয়েছে, যার মধ্যে ৩৭টিতে শক্তিপ্রয়োগের ঘটনা পর্যন্ত ঘটেছে|

১৯৯৭ সালের জাতিসংঘের উপরোক্ত চুক্তিটি আন্তর্জাতিক মিঠাপানি সংক্রান্ত একমাত্র বিশ্বজনীন চুক্তি| ১৯৭০ সালে জাতিসংঘ এ চুক্তির জন্য আলাপ আলোচনা শুরু করে এবং দীর্ঘ ২০ বছর ধরে আলোচনার পর জাতিসংঘ বর্তমান চুক্তিতে উপনীত হয়| প্রাথমিকভাবে ১৬ টি দেশ চুক্তিটি সই করে এবং চুক্তি অনুসমর্থনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়| গত ২০১৩ সালের ১৩ই ডিসেম্বর তারিখে যুক্তরাজ্য ও ২০ ডিসেম্বর তারিখে আয়ার্ল্যান্ড কনভেনশনটি অনুমোদন করে এবং এর মাধ্যমে এই চুক্তি একটি মজবুত ভিত্তিতে অধিষ্ঠিত হয়| আর গত ২৫শে ফেব্রুয়ারী ২০১৪ তারিখে আইভরি কোস্টের অনুসমর্থনের মাধ্যমে জাতিসংঘের ১৯৯৭ সনের আন্তর্জাতিক পানি চুক্তি একটি যুগান্তকারী ঘটনার দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছে, আর মাত্র একটি অনুসমর্থন বা অনুমোদনের মাধ্যমে এই বহু প্রতিক্ষিত কনভেনশনটি কার্যকর হতে পারে আর দিতে পারে পানি বঞ্চিত দুর্বল রাষ্ট্র সমূহকে একটি আশ্রয়ের স্থল|

এখানে উল্লেখযোগ্য যে উপমহাদেশের বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান কেউই এই কনভেনশনটি অনুসমর্থন করেনি| এই কনভেনশনের এমন কিছু বিধান আছে যা শক্তিশালী উজান দেশের বিপক্ষে যায়| যেমন ১৯৯৭ সনের জাতিসংঘ কনভেনশনের ৩৩(২) অনুচ্ছেদে বলা হয়েছে পক্ষগণের মধ্যকার বিবাদের ক্ষেত্রে উভয় পক্ষ যদি সম্মতিতে পৌঁছতে ব্যর্থ হয় তবে তারা কোনো তৃতীয় পক্ষকে তাদের মধ্যে মিমাংসা করে দেয়ার জন্য আহবান জানাতে পারবে| এই পরিস্থিতি দেখা যায় বিশেষ করে যখন বিবাদটি হয় দুটি অসম শক্তির দেশের মধ্যে, এসব ক্ষেত্রে প্রবল শক্তির দেশ দুর্বল শক্তির দেশের উপর তার ইচ্ছা বা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় নানান ছলা কলা ব্যবহার করে, সামরিক ও অর্থনৈতিক শক্তির ব্যবহারও দেখা যায় কখনো কখনো| আর তার ফলে পানি বন্টনের যে আলোচনা, তা আর ন্যায্য থাকেনা, দুর্বল দেশটির জনগণ তাদের যৌক্তিক ও ন্যায্য পানির অধিকার থেকে বঞ্চিত হয়| এ সকল ক্ষেত্রে একটি শক্তিশালী তৃতীয় পক্ষের অন্তুর্ভুক্তি দুর্বল দেশটিকে এই অন্যায্য উত্পীড়ন থেকে রক্ষা করতে পারে| কখনো কখনো সমশক্তির পক্ষগণের মধ্যেও আলোচনায় অচলবস্থা দেখা দিতে পারে| উদহারণ স্বরূপ বলা যায় আমাদের প্রতিবেশী ভারত ও পাকিস্থানের মধ্যে যখন সিন্ধু নদের পানির বন্টন নিয়ে আলোচনা শুরু হয় তখন এরকম একটি অচলবস্থার সৃষ্টি হয়, তখন বিশ্বব্যাংক সেখানে তৃতীয় পক্ষের ভূমিকা পালন করে এবং বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি সম্পাদিত হয়| দুঃখজনক ভাবে বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের মধ্যে পানি বন্টনের আলোচনায় বাংলাদেশের বারংবার দাবি করা সত্তেও কোনো তৃতীয় পক্ষকে অন্তর্ভুক্ত করা যায়নি মূলত ভারতের বিরোধিতার কারণে| শক্তিশালী উজানের দেশ ভারত এই আলোচনা সকল সময় দ্বিপাক্ষিক রাখতে বদ্ধপরিকর ছিল| আর এর ফল বাংলাদেশের জন্য কখনো ভালো হয়নি| বাংলাদেশ কখনই ভারতের কাছ থেকে তার পানির ন্যায্য হিস্যা বুঝে পায়নি| ফারাক্কা থেকে তিস্তা আর টিপাইমুখ, কোথাও বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি|

একটি অতি-পানিনির্ভর দুর্বল রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অতিসত্বর এই কনভেনশনটি অনুসমর্থন করে একে কার্যকর করতে উদ্যোগ নেই উচিত, বাংলাদেশ এতবছর কেন এই উদ্যোগ নেয়নি সেটি রহস্যাবৃত| আইনের সুরক্ষা তো তারই প্রয়োজন যার বাহুবল নেই|

দৈনিক সমকাল, ১১ই মার্চ ২০১৪ তারিখে প্রকাশিত।


[1] ব্যারিস্টার-এট-ল, এলএল.এম.; এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট| রায়হান খালিদ এন্ড্ এসসিয়েট্স|

India set to start massive project to divert Ganges and Brahmaputra rivers

Ambitious scheme to channel water from regions with a surplus to drought-prone areas could begin in days, but Bangladesh has raised concerns

India is set to start work on a massive, unprecedented river diversion programme, which will channel water away from the north and west of the country to drought-prone areas in the east and south. The plan could be disastrous for the local ecology, environmental activists warn.

The project involves rerouting water from major rivers including the Ganges and Brahmaputra and creating canals to link the Ken and Batwa rivers in central India and Damanganga-Pinjal in the west.

The minister of water resources, Uma Bharti, said this week that work could start in a few days. A spokesperson from her department told the Guardian that the government is still waiting for clearance from the environment ministry.

The project will cost an estimated 20tn rupees (£207bn) and take 20 to 30 years to complete.

The river-linking project could lead to further disputes not just between states, but with the neighbouring government of Bangladesh. India’s plans will affect 100 million people in Bangladesh, who live downstream of the Ganges and Brahmaputra and rely on the rivers for their livelihoods. On Monday, Bangladesh’s minister of water, Nazrul Islam, urged the Indian government to take Bangladesh’s water needs into consideration noting that 54 of 56 Indian rivers flowed through the country.

“India is giving a lot of importance to its own people hit by drought,” he said, “but it must not ignore our rights.”


In 2003 when this project first started this author launched a media campaign against it. According to the original Plan the Project was supposed to be completed in 2016, i.e. this year. But due to the strong protest by the Bangladeshi people at home and everywhere throughout the world, and also the protest by the Indian people the Indian Government could not start the Project as planned. Since we are hearing about this Project again this year, the protest against it needs to start once again.

We have done extensive study and research in the subject matter over the last thirteen years. The knowledge that we have acquired through this journey are free for everyone to use for this protest. 

Below is a list of papers and reports we have produced. All these are free to download for the protest:

  1. 'ভারতের নদী সংযোগ প্রকল্প, বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয় ও বিশ্বব্যাপী বাঙ্গালীদের করনীয়' শীর্সেষক  সেমিনার, লন্ডন; ১৫ই নভেম্বর ২০০৩। ২০০৩ সালের অক্টোবর মাসে প্রকল্পের খবর জনসমক্ষে আসার পর আনুমানিক দুই সপ্তাহের মধ্যে প্রস্ততি নিয়ে আমি আমার তৎকালীন লন্ডন নিবাসি বন্ধু ও সহযোগীদের সাহায্যে এই সেমিনার আয়জন করি। উদ্দেশ্য ছিল যুক্তরাজ্য নিবাসী ও তাদের মাধ্যমে বিশ্বব্যাপী সকল বাংলাদেশীদের এই মহা বিপদ সম্বন্ধে জানানো এবং এক গন-আন্দোলনের সূত্রপাত করা। আনন্দের কথা আমাদের সেই উদ্যোগ সফল হয়েছিল; আমাদের এই সেমিনারের পর বাংলাদেশে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ঢাকায় এক জাতীয় সম্মেলনের, এবং আরও অনেকে নানা প্রতিবাদের আয়োজন করে। আমরা এই সকল আয়োজনে আমাদের যথাসাধ্য তথ্য ও উপাত্ত দিয়ে অংশগ্রহণ করি।
    ভারতের নদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের প্রথম ডাক

  2. Interlinking of RiversProject (India) and international Law: an overview, Raihan Khalid, Bangladesh. 4th All Asia Public Interest Environmental Law Conference: Global partnerships for the defense of local communities, Tiaong, Quezon, Philippines, March 20 to 26, 2003. Abstract: Though the paper was written in the wake of unveiling of recent mega-project to develop many rivers in India, it goes to briefly examine the long history of the ‘water diplomacy’ between Bangladesh and it’s mighty neighbour India, starting from 1951 till today. The article endeavored to explore the unique role that rivers play behind the very existence of the world’s largest delta, comprising Bangladesh and West Bengal state of India, which also includes the largest mangrove forest in the world. The paper then examines the role that different theories of international river law played in the ‘realpolitik’ of the water diplomacy between the two countries. After discussing the possible disaster that this project might trigger, the article went on to examine the current status of international law regarding river and river water.
  3. The Interlinking of Rivers Project in India and International Water Law: An Overview. Chinese Journal of International Law (2004) 3(2): 553-570. http://chinesejil.oxfordjournals.org/content/3/2/553.full.pdf; Written in the immediate aftermath of the first inception of the River Linking Project in 2003 and presented in London, United Kingdom, the Philippines, India and various locations in Bangladesh. It is the definitive analysis of the Project, the international laws governing it, and the solutions available to Bangladesh. It was free to download from the Journal website until recently. However, a copy can be downloaded from the following sources:  https://www.researchgate.net/publication/270801876_The_Interlinking_of_Rivers_Project_in_India_and_International_Water_Law_An_Overview; and: https://archive.org/details/Httpchinesejil.oxfordjournals.orgcontent32553.full.pdfhtml
  4. ভারতের নদী সংযোগ প্রকল্প, বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয় ও বিশ্বব্যাপী বাঙ্গালীদের করনীয়, রায়হান খালিদ। বেনজীন খান সম্পাদিত ভারতের আন্তঃনদী সংযোগ- বাংলাদেশের বিপর্যয় গ্রন্থে প্রকাশিত; কথা প্রকাশ, ২০০৯ ISBN 984-70120-0063-0
  5. Transboundary Water Sharing Between Bangladesh & India (2012)Abu Raihan Muhammed Khalid. A PowerPoint presentation covering the whole water sharing problem and solutions. We have developed this presentation in 2006 and presented in for the last eight years in different parts of Bangladesh, including Dhaka, Sylhet etc. The Presentation is up to date as of 2012.
  6. Water Negotiation in the Ganges-Brahmaputra-Meghna Basin- Multilateral is the Way ForwardAbu Raihan M. Khalid. Conference Paper · Jan 2013.  Presented in the International Conference on Water Resources of South Asia - Conflict to Cooperation (IC WRSA CC), 4-5 January 2013, Dhaka, Bangladesh, At Dhaka, Bangladesh. Abstract: The Ganges-Brahmaputra-Meghna river system drains a total catchment area of about 1.72 million sq km through Bangladesh into the Bay of Bengal. 7% of this large catchment area lies in Bangladesh. The other co-riparian countries are India, Nepal, Bhutan and China. This huge system is second only to the Amazon, with an annual discharge of 1,350 billion cubic meters (bcm). Water sharing of these rivers has always given rise to dissatisfaction, disbelief and dispute among the riparian countries. The history of water negotiations in this rivebasin shows us that the negotiations had mostly been bilateral, which often gave rise to dissatisfaction and frustration among some countries due mainly to the huge inequality in the bargaining power of the riparian countries. Last 50 odd years of bilateral negotiations could not bridge the gaps between the neighboring riparian countries. The international law and practice dictates that it is time to adopt a multilateral approach involving all the riparian countries if the basin countries want to come to a peaceful conclusion to this long standing dispute. It is necessary that the people of the basin area start building platforms for basin-wide cooperation. A basin-wide peoples’ forum will also show the governments involved that this is the way forward. It is also necessary to adopt the relevant international laws so that recourse of the law is available when needed. Also available at the wreforum.orghttp://wreforum.org/wp-content/uploads/downloads/2015/03/WRSACC_Proceedings_Part_4.pdf
  7. Looking From Downstream -Tipaimukh Dam: A Transboundary Disaster in the MakingAbu Raihan M Khalid. Conference Paper; Presented at the Strategic Consultation on Water, At Shillong, India in July 2013. Abstract: Bangladesh is a lower riparian to 54 rivers that enters Bangladesh from India. It is the site of the world’s largest alluvial delta formed by the sediments brought in by the Ganges-Brahamaputra-Meghna (GBM) river system. Recently India has undertaken the Tipamukh Multipurpose Project which is proposed to be developed on the shared Barak River in Churachandpur district of Manipur which enters Bangladesh below the proposed dam location. Studies have shown that the proposed dam, if built, would seriously jeopardize the environment and eco-system of the dam area and of the north-east Bangladesh and the life and livelihood of millions of people would be threatened. A serious lack of transparency and cooperation has been noticed among the relevant authorities and as a result distrust and frustration is breeding among the prospective project affected people both in Bangladesh and in India. Only a transparent multilateral approach can resolve the tension and distrust among the neighboring brotherly people of this region.
  8. জাতিসংঘের আন্তর্জাতিক পানি চুক্তি অনুসমর্থন করুক বাংলাদেশ! আবু রায়হান মু. খালিদ। দৈনিক সমকাল, ১১ই মার্চ, ২০১৪ এ প্রকাশিত। সুত্রপাতঃ গত ২৫শে ফেব্রুয়ারী ২০১৪ আইভরি কোস্ট ৩৪তম দেশ হিসাবে জাতিসংঘের আন্তর্জাতিক পানি চুক্তি অনুসমর্থন করেছে| জাতিসংঘের এই চুক্তিটির আনুষ্ঠানিক নাম ‘আন্তর্জাতিক জলপ্রবাহ্সমূহের অনাব্য ব্যবহারের আইন সংক্রান্ত জাতিসংঘ চুক্তি, ১৯৯৭’ বা ‘ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য নন-নেভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটারকোর্সেস, ১৯৯৭’| কনভেনশনের ৩৬(১) অনুচ্ছেদ অনুযায়ী ৩৬তম অনুসমর্থন বা রেটিফিকেশন, অনুমোদন, যোগদানকরণ দলিল জমা পড়ার নব্বুইতম দিবসে এই কনভেনশন কার্যকর হবে| তার মানে আর একটি উপরোক্ত দলিল জমা পড়লেই তার নব্বুইতম দিবসে জাতিসংঘের আন্তর্জাতিক পানি চুক্তি কার্যকর হবে| বাংলাদেশ এখনো এই কনভেনশনটি অনুসমর্থন করেনি, বাংলাদেশ কি হতে পারে সেই ৩৬তম দেশ যে এই মহাগুরুত্বপূর্ণ কনভেনশনটিকে কার্যকর করবে?