সোমবার, মার্চ ২১, ২০১৬

Legality of the Genetically Modified Organisms - Two separate occasions. one common apprehension

FARMERS all over the world were never posed to such a grave danger. The Trans-national Corporations were never so outrageous in defying the'people'. It was an apprehension for long that the rather privileged growth of the Trans-national Corporations will someday give rise to an unpleasant paradox - a world of sovereign states ruled by tax paying corporations. It is now time to have a look in to the situation. Two recent incidents raised the question that how long we can allow the hydra-growth of corporations.
One of them started in Sri Lanka when couple of weeks ago the Sri Lankan Government among very few others took initiative to prevent it's citizens from the probable health risk of GMO ingredients in food items. The impacts of GMOs'(Genetically Modified Organisms) on human body are not though yet well defined, the balance is on the negative side. Scientists all over the world are warning against the human intervention in to the course of nature. The economic and legal impact of GMOs are, on the other hand, quite clear, it will undoubtedly allow the Trans-National Corporations, like 'Monsanto' to monopolize the whole industry of agriculture.
The intention of the Sri Lankan people is quite clear from the very language of the law which starts by saying "No person shall import any food contain any material or ingredient that has been subjected to genetic modification", and there is a very precise definition in the law of what they mean by genetic modification. The law meant that from now on no TNCs (Trans National Corporations) are allowed to export any food to Sri Lanka containing GMOs as per the definition given. the law came into operation on lst May 2001. it was certainly a light of hope for the'people'in contrast with the corporate world and especially for the third world poor countries, which were in recent years so cornered by these giant TNCs whose yearly turnovers are many times bigger then the annual budget of many of those countries. Sri Lankan Government was hailed by the people and peoples'rights group from the whole world.
The corporate hydra reacted immediately through the machinery of the USA government; the USA Government just a week later the law came in to force took the matter to the WTO (World Trade Organisation). The international trade and commerce are now mostly governed by the GATT/WTO regime in connection with some other international treaties and conventions. The USA lodged a complaint with the WTO following the Sri Lankan ban on GMOs. The WTO has now called upon the Sri Lankan Government to justify the Ban. Under the WTO it is now up to the Sri Lankan Government to furnish evidence that the ban was justified on certain limited grounds of public health etc. that are set out in the conventions (mainly the Convention on Biological Diversity, CBD and the Bio-Safety Protocol).
Another very interesting drama took place in the other side of the world, in Canada. Schmeiser, a 70 year-old farmer from Saskatchewan, had no intention of growing Monsanto's genetically engineered canola, but pollen from a neighboring farm drifted and propagated on his farm. Monsanto brought Schmeiser to court because he did not enter an agreement to pay patent royalties to Monsanto for growing the GE crop. Under the court's judgement, Schmeiser is required to pay Monsanto about $10, 000 in user fees, and up to $75. 000 in profits from his 1998 crop.
The verdict from the Schmeiser case carries serious implications for farmers worldwide, where over 44 million hectares (about 109 million acres) were used to plant GE crops in 2000. With the rise in patents over crops and seeds, the global food supply is increasingly falling into the control of powerful agribusiness and biotech companies. In addition, the private ownership of seeds abolishes farmers' fundamental rights to save and reuse seeds. Instead, farmers must pay royalties to biotech companies for planting their seeds. In Schmeisers words: Basically, the right to use our own seed has been taken away. "
If the biotech companies have their way, their monopolistic property rights over biotech seeds would extend to farmers all over the world. The economic, social, cultural and ecological impacts of such monopolistic control by biotech companies would be devastating in the developing world, where farmers have been exchanging, saving and reusing seeds for centuries.
In the meantime, Schmeiser must find a way to pay Monsanto exorbitant amounts of money for the contamination of his crop by Monsanto's GE canola. After the court decision, he was quoted as saying: "It will take totally all of my wife's and myselfs retirement funds that we've worked for all our life. I've lost 50 years of work because of a company's genetically altered seed getting into my canola, destroying what I've worked for, destroying my property and getting sued on top it'.
Given these facts and the accumulating evidence of the risks and hazards of GMOs, the option of a moratorium or a ban on the planting of GE (genetically engineered) crops (whether commercially or for field trials) and the release of any GE organism from strict laboratory containment in each country and worldwide is the only logical option. In almost all developing countries, agriculture production is currently GE-free and free of intellectual property rights constraints. Keeping this status is absolutely crucial to protect the right of farmers to keep and re-use seeds, as well as to ensure food security, environmental stability and food safety.
The crisis relating the Sri Lankan ban on GMOs is at the same time a unique opportunity for the environment activists. Surely the advancement was more than expectation in this region and engaged the young movement to protect farmers'rights in a decisive battle.
This one is going to be a test case for it's type in term of the legal technicalities of the WTO set up, but what will be our role, role of the people at large in this crisis?
Another thing is important to relate the issue with the Canadian Monsanto V. Schmeiser case. The sensitivity of the corporate world and their razor sharp reactions has at last unveiled their war fronts against people. This reality has great potentials as they are sending clear message to people, whose sovereignty has been attacked, at least conceptually, by this challenge made to Sri Lankan government. Fairness neither applies nor is even relevant in discussion of business, politics or for that matter nature itself.
For an economic unit as a corporation to be greedy is really to our advantage. Then at least we understand each other and what the corporation is trying to do. Then we make the laws, democratically of course, which are the rules under which they operate.
Our governments were designed to protect their citizens. Is it not the right moment for us to take a right move to save ourselves from a 'Wellsean' paradox?
Raihan Khalid is perusing a higher law degree in England, and has been working in the field of environment and environmental law since 1995. He also worked at BELA as Staff Lawyer.
Published in The Daily Star. Volume 3 Number 64. Sun June 24, 2001

বিটি বেগুন বিষয়ে সরকারের অবস্থান পরস্পর বিরোধী; এবং গণবিরোধী। এর পরও দেশে বিটি বেগুনের চাষ কি করে হয়!


১। সরকার বলেছে সকল নিরাপত্তা মূলক ব্যাবস্থা গ্রহন করার পরই বিটি বেগুন অবমুক্ত করা হয়েছেঃ The Agriculture Minister said, “Those who staged human chain are not accountable to people but we are,” she said adding that the GM variety was released after ensuring all kinds of safety measures.
২। এর পর আবার সরকার থেকে বলা হয়েছে যে সরকার প্রয়োজনীয় গবেষণাগারের অভাবে মানবদেহে বিটি বেগুনের স্বাস্থ্যগত বিরুপ প্রতিক্রিয়া কিরূপ হতে পারে তা পরীক্ষা করে দেখতে পারেনিঃ “We could not carry out any test regarding human health hazards of Bt brinjal in Bangladesh due to the absence of necessary laboratories,” Dr Rafiqul Islam Mondol, director general of the Bangladesh Agricultural Research Institute (BARI), told reporters yesterday.
৩। ভারতের ইন্ডিয়া টুডে পত্রিকার রিপোর্ট অনুসারে বিটি বেগুন আহার করলে লিভার, প্রজনন স্বাস্থ, ও রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হতে পারে।
৪। তাহলে বিটি বেগুনের কি দরকার ছিল?
"জালাল উদ্দীন প্রথম আলোকে বলেন, আগে এ জমিতে বেগুন চাষে তিনি প্রতি সপ্তাহে কীটনাশক ব্যবহার করতেন। এরপরও অর্ধেক বেগুন পোকায় আক্রান্ত হতো। প্রতিবার কীটনাশক ছিটানোর জন্য খরচ হতো ৫০০ থেকে ৬০০ টাকা। বেগুনের দামও পাওয়া যেত কম। তিনি একজন কৃষি কর্মকর্তার পরামর্শে কীটনাশক ব্যবহারের পরিবর্তে বেগুনে চীন থেকে আমদানি করা ব্যাগ ব্যবহার শুরু করেন। তিন টাকা দামের এই ব্যাগ চার থেকে পাঁচবার ব্যবহার করা যায়। এতে এক কেজি বেগুনে খরচ হয় দেড় থেকে দুই টাকা। অন্যদিকে কীটনাশক ব্যবহারে খরচ হয় এর দ্বিগুণ। জালাল উদ্দীন আরও বলেন, ‘এ বেগুন বাজারে তুলতে হয় না বললেই চলে। খেত থেকেই বেশির ভাগ বেগুন বেশি দামে বিক্রি হয়ে যায়। অন্যান্য বিক্রেতার চেয়ে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেশি পাওয়া যায়।"
২৭ জানুয়ারী, ২০১৬

বাহাত্তরের সংবিধান ন্যাশনাল আর্কাইভসে নেই।

আমার একটা প্রকল্পের কাজে বাংলাদেশের সাংবিধানিক কিছু দলিলপত্র পর্যালোচনা করা দরকার। তাঁর মধ্যে একটি হল ১৯৭২ সালে গঠিত সংবিধান প্রণয়ন কমিটি প্রদত্ত চূড়ান্ত প্রতিবেদন। প্রাপ্ত উপাত্ত অনুযায়ী ড্রাফ্‌টিং কমিটির ৭৪ টি সভা অনুষ্ঠিত হয়। সর্বজন শ্রদ্ধেয়, এবং আমার সিনিয়র, ডঃ কামাল হোসেন তার সভাপতি ছিলেন। Constituent Assembly সাত দিন ধরে খসড়া সংবিধান নিয়ে বিতর্ক করে।
এই 'the final report of the Drafting Committee' খুঁজছি। মনে ভাবলাম, এক ন্যাশনাল আর্কাইভসে থাকতে পারে, নইলে সংসদ লাইব্রেরীতে। এখন আমার মত আম জনতার পক্ষে সংসদ লাইব্রেরীতে প্রবেশ করা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতই কষ্ট কল্পনা। তাই গেলাম ন্যাশনাল আর্কাইভসে। হরেক রকম পরিচয়পত্র ছবি ইত্যাদি দিয়ে, একাধিক আবেদন পত্র পুরন করে, প্রবেশাধিকার পাওয়া গেল, কিন্তু ওখানকার সকল ক্যাটালগ শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেও রিপোর্টটির হদিশ পাওয়া গেলনা।
পরে ওখানকার প্রধান গবেষণা কর্মকর্তার সাথে কথা বলে গেলাম, দীর্ঘ দুই ঘণ্টা অপেক্ষা করার পর ওনার সাক্ষাৎ পেলাম। অনেক আলচনা হল, উনি বললেন, রিপোর্টটি ওনাদের কাছে নেই। তবে আমি যদি বলতে পারি কোথায় আছে, উনি যোগাড় করতে পারেন, বললাম আমারতো বিশ্বাস ছিল এখানেই একমাত্র থাকতে পারে।
'final report of the constitution Drafting Committee, 1972' আরকাইভসে নেই; স্বাধিনতার ঘোষণাপত্রের মুল কপি, ফটোকপি কোণটাই নেই; ‘Provisional Constitution of Bangladesh Order, 1972’ নেই; ১৯৭২ সালের প্রথম বাংলাদেশের সংবিধানের মুল কপি, ফটোকপি কোনটাই নেই।
প্রশ্ন জাগে, তবে এই আর্কাইভস কেন আছে?

-- ৭ ফেব্রুয়ারী, ২০১৬ খৃষ্টাব্দ।

তাঁর যাত্রা শুভ হোক।

তাঁর পুণ্য স্মৃতির প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা জানাই। আমাদের আইন জগতে যে অল্প কয়েকজন মানুষ বিত্তের থেকে জ্ঞানের সাধনায় অধিক ব্রতী হয়েছেন, তিনি তাঁদের অন্যতম।
প্রকৃত প্রস্তাবে, আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপকদের যে কর্তব্য ছিল, তিনি তা পালন করে জাতি হিসাবে আমাদের লজ্জ্যা ঢেকেছেন। তাঁর উজ্জ্বল উদহারন ব্যাতিত আমাদের আইনবিদ্যার অর্থপূর্ণ চর্চা প্রায় অনুপস্থিত। একজন আইনজীবীর অতি ব্যাস্ত জীবনের মধ্যেও তিনি সময় খুঁজে আইনের ভাবের গভীরে ডুব দিয়েছেন, আমাদের দেশের আইনের নিজস্ব মনিমুক্তা খুঁজে বের করতে সচেষ্ট হয়েছেন; কখনো সংবিধানে, কখনো দেওয়ানী কার্যবিধি, কখনো আইনের ব্যাখ্যার মত ধ্রুপদী বিষয়ে। ভবিষ্যতে যারা আইনবিদ্যার চর্চা করবে, তাঁদের জন্য তৈরি করে দিয়ে গেছেন এক মজবুত ভিত্তি ভুমি।
তাঁর ঋণ অনস্বীকার্য।
তিনি দেওয়ানী আইনে দেশের শীর্ষ আইনজীবী ছিলেন, তা সত্ত্বেও সুপ্রিম কোর্টে সহকর্মীদের কাছে শুনেছি তিনি প্রথম জীবনে মামলার যে ফী নিতেন, শেষ জীবনেও তার মতই অত অল্প ফীতে মামলা করে দিতেন। এ রকম সংযমের দৃষ্টান্ত মেলা ভার।
আমাদের সময় তিনি যেমন ছিলেন তরুন আইনজীবীদের অনুকরণীয় দৃষ্টান্ত, এই সময়ে এসে এখনও তিনি তরুন আইনজীবীদের প্রধান আইডল।
আমার অকুণ্ঠ শ্রদ্ধা এই জ্ঞান সেবকের প্রতি।

Is Banga the place in the forest where the big giants come to die?


Bangladesh was the other place where the USA foreign policy came to die in the 1970s, alongside Vietnam. But it's not a news for the observers of the history; remember Alexander of Greece? He too came to the kingdom by the Ganges, Gangaridi, as the land of Banga was then known, and gave up his ambition of world domination when faced with the prospect of fighting the fearsome Gangaridi forces.


Now the USA is hell-bent to erase its bitter memory of 1971 and give it another shot.
Is Banga the place in the forest where the big forest giants come to die?
The history of Alexander the Macedonian's encounter with the Gangaridai or Gangaridi has been recorded, among other texts the following 300 B.C. piece by Megasthenes. In Indika, written around 300 B.C., Megasthenes describes the country of Gangaridi with precision when he states: 

"India, again, possesses many rivers both large and navigable, which, having their sources in the mountains which stretch along the northern frontier, traverse the level country, and not a few of these, after uniting with each other, fall into the river called the Ganges. Now this river, which at its source is 30 stadia broad, flows from north to south, and empties its waters into the ocean forming the eastern boundary of the Gangaridai, a nation which possesses a vast force of the largest-sized elephants. 
Owing to this, their country has never been conquered by any foreign king: for all other nations dread the overwhelming number and strength of these animals. [Thus Alexander the Macedonian, after conquering all Asia, did not make war upon the Gangaridai, as be did on all others; for when he had arrived with all his troops at the river Ganges, and had subdued all the other Indians, he abandoned as hopeless an invasion of the Gangaridai when he learned that they possessed four thousand elephants well trained and equipped for war.]" 
---Megasthenes: Indika, J. W. McCrindle's translation---.
Ganges, Megasthenes says, "empties its waters into the ocean forming the eastern boundary of the Gangaridai". Today, Ganges becomes Padma in Bangladesh and empties through the channel created by the three of the mightiest rivers in this part of the world, the Ganges, the Brahmaputra and the Meghna. If we see this map of Bangladesh attached below for our convenience, we will see that the Ganges empties through the middle, or on the east of the middle part of the present day Bangladesh. 
It is true that two thousand years ago Ganges may not have emptied exactly through the current channel, but that argument may go either way. Because the arguments that suggest that around 14th century AD the principal flow of the Ganges started to flow into the now dominant Padma prong, before that the principal flow emptied through the Bhagirothi prong now in West Bengal, India fails to confirm that the river did not direct its principal flow into the Padma prong. There is not just enough information available for such claims. 
It would be safe, therefore, to take the both branches of Ganges to mean the river Ganges because if we consider the length of the Ganges, the Bhagirathi Padma division of it is only a very minor part and besides, the distance between these two branches is minimal.  
In any case it is more likely then not that the variation would not be that great as history in nowhere tells that Ganges was ever outside the Bengal.


Map of Present Day Bangladesh with the Three major River Systems

And the 'vast force of the largest-sized elephants' that Megasthenes describes would be today's a vast force of M1 Abrams battle tanks that USA in 2016 possesses.

এশিয়াটিক সোসাইটির বাংলাপিডিয়া থেকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের বিকৃত ভাষণ অবিলম্বে প্রত্যাহার করা হউক

তারিখঃ ২৫শে আগস্ট, ২০১৫
প্রতি
সম্পাদক মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সচেতন নাগরিক মণ্ডলী, ও বন্ধুগণ
মহোদয়
আমার শারদীয় শুভেচ্ছা গ্রহন করুন!
বাঙ্গালীর অতি গর্বের বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, তথা ‘গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’ বিকৃতির এক ভয়াবহ চিত্র আপনাদের সামনে উপস্থাপন করা আমার এই পত্রের উদ্দেশ্য।
1. আপনারা অবগত আছেন যে সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) এর ৫৫ ধারা বলে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে পঞ্চম তফসিল সংযোজিত হয়। সংবিধানের পঞ্চম তফসিলটি হল “১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ”, যা সংবিধানের ১৫০ (২) অনুচ্ছেদের অধীনে সংবিধানে সংযুক্ত হয়।
2. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫০ অনুচ্ছেদে বলা হয়েছেঃ
[ ১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বওে ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবধিান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলি ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি হিসাবে কার্যকর থাকিবে।
(২) ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখ হইতে ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তন হইবার অব্যবহিত পূর্ব পর্যন্ত সময়কালের মধ্যে সংবিধানের পঞ্চম তফসিলে বর্ণিত ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, ..., যাহা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি বলিয়া গণ্য হইবে।]
3. অতএব, “১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ” গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ, তা প্রতিষ্ঠিত হল।
4. গত সপ্তাহে আমার আইন ব্যাবসায়ের উদ্দেশ্যে পরিচালিত গবেষণায় প্রতীয়মান হয় যে বাঙ্গালীর অতি গর্বের বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, তথা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একটি বিকৃত পাঠ বিভিন্ন প্রকাশনায় প্রচারিত হচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক। নিন্মে উল্লেখিত বিকৃতির কতিপয় নমুনা আপনাদের বিবেচনারথে উপস্থাপন করছিঃ
a. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ১০ম অনুচ্ছেদের প্রথম লাইনটি হল "আমি প্রধানমন্ত্রিত্ব চাইনা।" (পঞ্চম তফশিল, ১৫০(২) অনুচ্ছেদ, পৃষ্ঠা ৭৭, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, [সর্বশেষ সংশোধনীসহ মুদ্রিত] অক্টোবর, ২০১১। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়। মুদ্রন ও প্রকাশনা শাখা।)
b. এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ (5, Old Secretariat Road, Nimtali, Ramna Dhaka-1000, Bangladesh) এর প্রকাশিত বাংলাপিডিয়ার মতে এই বাক্যটি এইরুপঃ "আমি, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না।" অর্থাৎ, আমি কথাটি দুইবার বলা হয়েছে।
c. উইকিপিডিয়ার মতও এইটিইঃ "আমি, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না
d. bn.wikisource.org এরও এই মতঃ "আমি, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। [ পরবর্তী সংযুক্তিঃ আমাদের আহবান সবার কাছে পৌঁছনোর পর এখান থেকে ভাষণের টেক্সট সরিয়ে নেয়া হয়েছে। আমরা এই উদ্যোগ কে সাধুবাদ জানাই।- The Curious Lawyer]
e. আইন মন্ত্রনালয়ের বাংলাদেশ কোড মতে এর ইংরেজি রূপ হলঃ "I do not desire the office of Prime Minister" [FIFTH SCHEDULE [Article 150(2)]
f. তথ্য মন্ত্রণালয় প্রকাশিত ভাষণের চলচ্চিত্র বলছে "আমি প্রধানমন্ত্রিত্ব চাইনা।"
5. বাংলাপিডিয়া, উইকিপিডিয়া কত্রিক প্রকাশিত ও প্রচারিত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, তথা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের এই বিকৃত রূপ, তথা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ১০ম অনুচ্ছেদের প্রথম লাইনটিতে ‘আমি’ কথাটি মুল ভাষ্যে প্রাপ্ত একবারের স্থলে দুইবার অর্থাৎ "আমি, আমি বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করে। একই সাথে এই বিকৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্লোভ নিঃস্বার্থ চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টায় লিপ্ত হয়।
6. আমার ক্ষুদ্র সামরথে আমি বিষয়টি সংশ্লিষ্ট সকলের দৃষ্টিগোচর করার চেষ্টা করেছি, তবে আশঙ্কা করি যে তা যথেষ্ট নয়।
এক্ষনে, আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, আমাদের সকলের উদ্যোগে এই বিকৃতি দূর হয়ে বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের গৌরব অক্ষুণ্ণ থাকতে পারে।
নিবেদন ইতি
আবু রায়হান মুহাম্মদ খালিদ, ব্যারিস্টার-অ্যাট-ল
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

বাংলাদেশ পানি আইন ২০১৩: একটি পর্যালোচনা

বাংলাদেশ পানি আইন ২০১৩: একটি পর্যালোচনা
আবু রায়হান মু. খালিদ[1]

ধারা ১(১): শিরোনাম: আইনের নাম হওয়া উচিত ছিলো ‘পানি সম্পদ আইন’; তা না হলে পানি যে একটি সম্পদ সেটা অনুধাবন করা আমাদের জন্য কষ্টকর হবে এবং আমরা সব কিছু পানির দামে ছেড়ে দিবো!

ধারা ১(২)আইনটি কার্যকর হওয়ার তারিখ উল্লেখ নেই, সরকার গেজেট দ্বারা তারিখ নির্ধারণ করবে|

ধারা ১(৩)এলাকা নির্ধারিত নেই, সরকার গেজেট দ্বারা তারিখ নির্ধারণ করবে|

ধারা ২(১): উপযুক্ত কর্তৃপক্ষ: “... কোন সংস্থা বা কর্তৃপক্ষ যাহা কোনো আইন বা আইনের ক্ষমতা সম্পন্ন কোনো দলিলের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত” – এই সংজ্ঞার মাধ্যমে কি বলা হচ্ছে? পানি আহরণ ও সরবরাহ বেসরকারিকরণের পথ খোলা হয়েছে?

ধারা ৩(২): পানির অধিকার – ‘সর্বাধিকার’ – বার্তা পরিষ্কার নয়| এখানে সরাসরি বলা যেত যে জনগনের পানির অধিকার থাকবে| বলা হয়েছে ‘সর্বাধিকার’, আবার বলা হয়েছে ‘এই আইনের শর্ত সাপেক্ষে’ যা পরস্পর বিরোধী – ‘সোনার পাথরবাটি’

ধারা ৩(৩): ব্যক্তি মালিকানাধীন ভূমির উপরিস্থ পানি অপব্যবহার রোধকল্পে নির্বাহী কমিটি সুরক্ষা আদেশ ইস্যু করতে পারবে – এটি একটি ভালো উদ্যোগ|

ধারা ৩(৪): পানি ব্যবহারের অধিকারের ধারাবাহিকতা থাকবে
তবে হস্তান্তরে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি লাগবে| এটি পরিষ্কার করা উচিত ছিলো, উপযুক্ত কর্তৃপক্ষ কে, অনুমতি লাভের পদ্ধতি কি ইত্যাদি|

ধারা ৮(২): পানি নীতি প্রনয়ন: গণশুনানির ব্যবস্থা রাখা হয়েছে যা প্রশংসার যোগ্য| তবেগণশুনানির পদ্ধতি সুনির্দিষ্ট থাকা প্রয়োজনকিভাবে শুনানির নোটিশ দিতে হবেকরাঅংশগ্রহন করবেগণশুনানিতে অংশগ্রহনকারীদের মতামত কিভাবে সংরক্ষণ করা হবে এবংতা নিয়ে কি করা হবে ইত্যাদি পরিষ্কার ভাবে উলেখ থাকা প্রয়োজন|

ধারা ১১: নির্বাহী কমিটির সভা:  নির্বাহী কমিটির সভা কতদিন পরপর অনুষ্ঠিত হবে তা পরিষ্কার করে বলা উচিত| নইলে ভয়ের কারণ আছে যে কমিটির সভা নিয়ম মতো হবেনা|
·       নির্বাহী কমিটির সকল সভার কার্যবিবরণী ও সিদ্ধান্ত ওয়েবসাইটে প্রকাশ করতে হবে|

ধারা ১৫(৫): জাতীয় পানিসম্পদ পরিকল্পনা প্রনয়ন
·     
  •  জনগণ সুপারিশ পাঠাতে পারবে| কিন্তু আমরা মনে করি এই পরিকল্পনা পানি নীতি থেকেও বেশি গুরুত্বপূর্ণ, তাই এখানে ব্যাপক গণশুনানির ব্যবস্থা থাকা প্রয়োজন| গণশুনানির পদ্ধতি সুনির্দিষ্ট থাকা প্রয়োজন, কিভাবে শুনানির নোটিশ দিতে হবে, করা অংশগ্রহন করবে, গণশুনানিতে অংশগ্রহনকারীদের মতামত কিভাবে সংরক্ষণ করা হবে এবং তা নিয়ে কি করা হবে ইত্যাদি পরিষ্কার ভাবে উল্ল্যেখ থাকা প্রয়োজন|
  • পরিকল্পনা প্রনয়নের কোন সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়নি| যেহেতু বিদ্যমান পরিকল্পনাটি (National Water Management Plan) এই আইন প্রনয়নের পূর্বে প্রণীত, তাই নতুন আইনের বহু বিষয় পরিকল্পনায় নেই, তাই অবিলম্বে পরিকল্পনা প্রনয়ন করা প্রয়োজন| সময়সীমা বেঁধে না দিলে এটি কর্তৃপক্ষের খেয়াল খুশির শিকার হতে পারে|
  •  পরিকল্পনার আইনগত মর্যাদা উল্লেখ করা হয়নি, আমরা মনে করি পরিকল্পনাটি আইনের অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত| এতে এর প্রয়োগ সহজ হবে|
ধারা ১৬: পানি সম্পদ উন্নয়ন প্রকল্প
  • ·বেশিরভাগ পানি সম্পদ উনয়ন প্রকল্প সরকার এর হাত ধরে আসবে, তাই সরকারী সংস্থাগুলোকেও এ ছাড়পত্র গ্রহণ করতে হবে এটা বলে দেয়া দরকার| সাম্প্রতিক সময়ে আমরা জানতে পেরেছি সরকারী সংস্থা গুলো ভবন তৈরির জন্য রাজউক এর কাছ থেকে কোনো অনুমতি নেয়ার তোয়াক্কা করেনা|
  • ছাড়পত্রের শর্ত লঙ্ঘন – ছাড়পত্রের শর্ত লঙ্ঘনের জন্য শুধু ছাড়পত্র প্রত্যাহার করার বিধান রাখা হয়েছে, আমরা মানে করি ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে প্রকল্প গ্রহণ করলে তার জন্য অবশ্যই শাস্তির ব্যবস্থা থাকতে হবে, নইলে লঙ্ঘন বন্ধ হবেনা|
ধারা ১৭: পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা
·       বিধান অবশ্যই রাখা উচিত যাতে কোনো এলাকার জনগণ বা জনগনের সংঘটন সেই এলাকাকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণার আবেদন করতে পারে|
·       (১) সরকার পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা ‘করিতে পারিবে’ এর বদলে করিবে করার প্রস্তাব করছি|
·       পানি সংকটাপন্ন এলাকায় কি কি কার্যক্রম করা যাবেনা, তার তালিকা আইনে থাকা উচিত|
·       সকল বিভাগীয় শহর ও অন্যত্র যেখানে ভূগর্ভস্থ পানির স্তর রেপ্লেনিশেবল লেভেল এর নিচে নেমে গেছে সেসকল এলাকাকে অবিলম্বে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করতে হবে|

ধারা ১৮: পানি সংকটাপন্ন এলাকায় পানি সম্পদের অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার
‘নদীর পানি প্রবাহকে অক্ষুন্ন রাখা’ কে (ছ) ক্রমিকে বা ৭ নাম্বার অগ্রাধিকার হিসেবে রাখা হয়েছে| আমরা মনে করি পানি সংকটাপন্ন এলাকায় নদীর পানি টিকিয়ে রাখা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার যোগ্য, কেননা নদীর পানি প্রবাহ টিকে থাকলে বাকি সব অগ্রাধিকার পূরণ করা সম্ভব, কিন্তু নদী একবার মরে গেলে বাকি অগ্রাধিকারগুলো অর্থহীন হয়ে পড়বে|

ধারা ১৯: ভুগর্ভস্ত পানিধারক স্তরের সর্বনিন্ম সীমা নির্ধারণ –
·       The Ground Water Management Ordinance, 1985 থাকা সত্বেও এই বিধানগুলো এখানে আনা হয়েছে যেহেতু এটি পানি সম্পর্কিত সার্বজনীন আইন|
·       বলা হয়েছে নির্বাহী কমিটি ‘করিতে পারিবে’, আমরা বলি এখানে বলা উচিত ‘করিবে’| এটি একটি অত্যন্ত জরুরি বিষয় এবং এটি নির্বাহী কমিটির ইচ্ছাধীন করে না রেখে বাধ্যতামূলক করে দেয়া উচিত|
·       একই সাথে আমরা মনে করি সারা দেশে ভূগর্ভস্থ পানি জরিপের মাধ্যমে এই সীমা নির্ধারণের একটি সময়সীমা বেঁধে দেয়া উচিত| প্রতি দুবছর অন্তর বা অন্যকোনো নির্দিষ্ট বিরতিতে নিয়মিত এই ভূগর্ভস্থ পানি জরিপ করতে হবে|
·       এই আইন কার্যকর হবার পর অনতিবিলম্বে সকল গভীর নলকুপের মালিক তার নলকুপের গভীরতা এবং উত্তোলন ক্ষমতা সংক্রান্ত সকল তথ্য সরকারকে প্রদান করে এ সংক্রান্ত সরকারী তালিকাভুক্ত হবেন|
·       সকল বিভাগীয় শহর ও অন্যত্র যেখানে ভূগর্ভস্থ পানির স্তর রেপ্লেনিশেবল লেভেল এর নিচে নেমে গেছে সেসকল এলাকাতে আর কোনো ব্যক্তিগত নতুন নলকুপের অনুমতি দেয়া যাবেনা| পানি সংকটাপন্ন এলাকাতে সরকার গভীর নলকুপের গভীরতা এবং ক্ষমতা নির্ধারণ করে দিতে পারবে|
·       কোনো এলাকার সর্বনিন্ম নিরাপদ আহরন সীমা নির্ধারণ করার সময় নির্বাহী কমিটি অবশ্যই স্বাধীন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করবে| সাধারণ ভাবে কোনো এলাকার নিরাপদ আহরণ সীমা হবে এমন যাতে সেই এলাকার ভূগর্ভস্থ পানির স্তর প্রাকৃতিকভাবে পুনর্বহাল (রেপ্লেনিশ) হওয়ার সুযোগ পায়|
·       প্রত্যেক পানি সম্পদ পরিকল্পনা এলাকার জন্য আদর্শ ভূগর্ভস্থ পানির স্তর অর্জন লক্ষমাত্রা স্থির করতে হবে, যে সময়ের মধ্যে সে এলাকার ভূগর্ভস্থ পানির স্তর আদর্শ মাত্রায় বা নিরাপদ মাত্রায় পৌঁছাতে পারে| উদহারণ স্বরূপ বলা যায় যে ঢাকা মহানগরী আগামী ২০২০ সালের মধ্যে তার ভূগর্ভস্থ পানির স্তরকে আদর্শ বা নিরাপদ মাত্রায় নিয়ে যাবে| সর্বোচ্চ ১৫ বছরের মধ্যে সারা দেশে একটি আদর্শ ভূগর্ভস্থ পানির মাত্রা অর্জন করার লক্ষ্য ঘোষণা করতে হবে|

ধারা ২২: জলাধার সংরক্ষণ ও ব্যবস্থাপনা –
·       (১)(খ): জলাধার সংরক্ষণের উদ্দেশ্য হিসেবে জীববৈচিত্র সংরক্ষণকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন|
·       আইনে কোনো এলাকার জলাধার সংরক্ষণের জন্য সেই এলাকার জনগনের আবেদন করার সুযোগ রাখা উচিত| এ সংক্রান্ত বিস্তারিত বিধান প্রয়োজনে আইনের অধীনে প্রস্তত বিধিমালায় আনা যেতে পারে| জনগনের আবেদনের ভিত্তিতে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে|
·       জলাধার সংরক্ষণ বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ কমিটিতে সরকারের প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিনিধি এবং সমাজের এসংক্রান্ত বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে|
·       সংরক্ষিত জলাধারে কি কি করা যাবে এবং কি কি করা যাবেনা তা আইনে উল্লেখ থাকতে হবে, নইলে সংরক্ষণের কোনো মানে থাকেনা|
·       সরকারিভাবে সংরক্ষিত জলাধার সমূহের তালিকা তৈরী ও প্রচার করা হবে|

ধারা ২৯: দন্ড
বর্তমান জরিমানা অনধিক দশ হাজার টাকা যথেষ্ট বলে মনে করিনা| পানি সংক্রান্ত অপরাধের ব্যাপ্তি বিশাল হতে পারে, তাই অর্থদন্ডের সর্বোচ্চ সীমা আরো উর্ধে রাখা উচিত| আমাদের মতে এটি অনধিক পাঁচ কোটি টাকা হওয়া উচিত|

ধারা ৩৬: অপরাধ বিচারার্থে গ্রহণ
মহাপরিচালক বা তrKZ©…K ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার লিখিত অভিযোগে ব্যতিত কোনো আদালত কোনো মামলা আমলে গ্রহণ করিবেনা – এই বিধানের প্রয়োজন কি? আমরা বুঝতে অক্ষম| বহু আইনকে এইভাবে অকার্যকর করে রাখা হয়েছে| জনগনকে সরাসরি মামলা করার অধিকার দিলে কি ক্ষতি হত?

নিন্মোক্ত বিধানগুলো যোগ করা প্রয়োজন:
১. বৃষ্টির পানি আহরণ
·       বৃষ্টির পানি আহরণ পুকুর - ঢাকা চট্টগ্রামসহ সকল বিভাগীয় শহরে বৃষ্টির পানি আহরণের মাধ্যমে ভুগর্ভস্ত পানির স্তর নিরাপদ সীমায় রাখার জন্য সর্বত্র পুকুর  সংরক্ষণ ও নতুন পুকুর খনন করা প্রয়োজন| যেসকল স্থানে নতুন নগরায়ন হচ্ছে সেখানে প্রতি বর্গমাইলে কতটি কি আকারের পুকুরের ব্যবস্থা রাখতে হবে, তা আইন বলে দিবে| এ সমস্ত পুকুরের মাধ্যমে বৃষ্টির পানি ভূগর্ভস্থ পানির স্তরকে সঞ্জীবিত (রেপ্লেনিশ)করবে|
·       রাজউক সহ সকল স্থানীয় সরকার ও নগর পরিকল্পনা কর্তৃপক্ষ সকল স্থাপনার নকশায় বৃষ্টির পানি আহরণ ব্যবস্থা থাকা নিশ্চিত করবে|

২. প্রতিবেশ পানি পরিকল্পনা
সরকার এই আইনের অধীনে একটি প্রতিবেশ পানি পরিকল্পনা গ্রহণ করবে| প্রতিবেশ পানি হলো ভবিষ্যত প্রজন্মের জন্য কোন এলাকার জলাশয় সংরক্ষণ ও পরিবেশ রক্ষার জন্য যে ন্যুনতম পানির প্রয়োজন হয় তা| উক্ত পরিকল্পনায় প্রতিবেশ পানি ব্যবস্থাপনা, সংরক্ষণ, এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত প্রতিবেশ পানির সংস্থানের ব্যবস্থা থাকবে| প্রতিবেশ পানি ব্যবস্থাপনার লক্ষ হবে ভবিষ্যত প্রজন্মের জন্য হাওর, বাওর সহ সকল জলাশয় সংরক্ষণ এবং জীববৈচিত্র সংরক্ষণ|

৩. বানিজ্যিক ও শিল্প পানির জন্য বিশেষ বিধান
বানিজ্যিক ও শিল্প কারখানার উদ্দেশ্যে ব্যবহারের জন্য পানি উত্তোলন বা আহরণের ক্ষেত্রে বিশেষ বিধান থাকা প্রয়োজন| এক্ষেত্রে উত্তোলন বা আহরণ সীমা নির্ধারণ করে দেয়া প্রয়োজন এবং আহরণ সীমার অতিরিক্ত পানি উত্তোলন বা আহরণের ক্ষেত্রে প্রয়োজনে লাইসেন্স এবং লাইসেন্স ফির ব্যবস্থা রাখা প্রয়োজন|

৪. পানিসম্পদ তথ্য বাতায়ন
পরিষদ বা নির্বাহী কমিটি কতৃক একটি ওয়েবসাইট চালু রাখতে হবে, যেখানে পানি সম্পদ সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে| এখানে পাওয়া যাবে ভূগর্ভস্থ পানির স্তরের সর্বশেষ তথ্য, সংরক্ষিত জলাশয়ের তালিকা এবং বানিজ্যিক ও শিল্পপানির গ্রহীতাদের তালিকা এবং সরকারের সকল পানিসংক্রান্ত সিদ্ধান্ত ও রায়| প্রয়োজনে, সম্ভব হলে পানি সম্পদ মন্ত্রনালয়ের ওয়েব সাইটেও এই তথ্যগুলো প্রদর্শন করা যেতে পারে|

৫. পানি পুনর্ব্যবহার
সকল বানিজ্যিক ও শিল্প ক্ষেত্রে পানির পরিশোধন ও পুনর্ব্যবহার বাধ্যতামূলক হবে| কর্তৃপক্ষ এসংক্রান্ত বিধান তৈরী ও জারি করবেন|

৬. আপীল
এই আইনের অধীনে সরকার কতৃক গৃহীত যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করার বিধান রাখতে হবে|




[1] Abu Raihan M Khalid, Barrister-at-Law; Raihan Khalid & Associates. www.raihankhalid.com, Date: 25th May, 2013

বস্তি উন্নয়ন আইন (খসড়া), ২০১২

এই আইনের খসড়াটি অন্বেষা নামক একটি এনজিওর জন্য ২০১১-২০১২ খৃষ্টাব্দে আমরা প্রণয়ন করি। ঢাকা ব্যাপী গন-শুনানি শেষে আইনের খসড়াটি এ সংক্রান্ত বাংলাদেশের জাতীয় সংসদীয় কমিটির নিকট প্রদানের পর অন্বেষা কত্রিক প্রকাশিত হয়।

Local Government (City Corporation) Act 2009 - With Amendments by Chapter

This is the first draft. we can insert the provisions one by one in part of the legislations where they are relevant and fit most. We can also try to keep them together by way of a new chapter. In that case we can either add them in Part II as new Chapter 9, or in Part V, as new Chapter IV; the section numbers will change accordingly. 

Here I have numbered them as if they are inserted in Part II as new Chapter 9.

দ্বিতীয় ভাগ
নবম অধ্যায়
বস্তি পুনর্বাসন

যেহেতু নগর সমূহের জনসংখ্যার একটি বড় অংশ বস্তিবাসীএবং 

যেহেতু অদূর ভবিষ্যতে ব্যাপকতর নগরায়নের ফলে এই বস্তিবাসী জনগনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাইবেএবং

যেহেতু নগরবাসীদের জীবনযাত্রায় বিভিন্ন ক্ষেত্রে বস্তিবাসীদের প্রাত্যহিক অবদান অনস্বীকার্যএবং

যেহেতু নগরবাসীদের সকলের উন্নততর আবাসনের ব্যবস্থা হইলে বস্তিসমূহ আপনিই বিলীন  হইয়া যাইবে
এবং

যেহেতু বস্তিবাসী অতিদরিদ্র জনগণ তাহাদের আর্থ সামাজিক  অবস্থানের  কারণে  সিটি  কর্পোরেশন  সমূহকতৃক  প্রদত্ত  নাগরিক  সেবা  দ্বারা  উপকৃত হইতে  পারিতেছেনা

সেইহেতু  বস্তিবাসী  অতিদরিদ্র  এই বিশাল  জনগোষ্ঠির  কল্যানে  নিন্মোক্ত  বিধান  সমূহ  প্রনয়ন  করা  হইলো:

৬৯কসংজ্ঞা
এই আইনের অন্যত্র বিপরীত কিছু বলা না থাকিলে এই অধ্যায়ে নিন্মোক্ত সংজ্ঞা সমূহ প্রযোজ্য হইবে:
'বস্তিবলিতে ৬৯ঘ ধারার অধীনে 'নির্ধারিত কতৃপক্ষকতৃক ঘোষিত বস্তি বুঝাইবে
'বস্তিবাসী' বলিতে এই আইনের উদ্দেশ্যে ৬৯ঞ ধারার অধীনে ইস্যুকৃত ফটোপাসধারী তালিকাভুক্ত কোনো বস্তিবাসীকে বুঝাইবে
) 'নির্ধারিত কতৃপক্ষবলিতে ৬৯খ ধারার অধীন নিযুক্ত কোনো ব্যক্তি বা সংস্থাকে বুঝাইবে
'বস্তি পুনর্বাসন কত্রপক্ষ' বলিতে ৬৯গ ধারার অধীনে নিযুক্ত বস্তি পুনর্বাসন কতৃপক্ষকে বুঝাইবে

৬৯খনির্ধারিত কতৃপক্ষের নিয়োগ
সরকারসরকারী গেজেটে প্রগ্জ্ঞাপন দ্বারাযেকোনো ব্যক্তি বা সংস্থাকে এই আইনের উদ্দেশ্য সাধনকল্পেউপরোক্ত গেজেটে উল্লেখিত অঞ্চল বা অঞ্চলসমূহের জন্য, 'নির্ধারিত কতৃপক্ষহিসেবে নিযোগ করিতে পারিবে।

যেইক্ষেত্রে কোনো সংস্থা (তাহা কোনো স্থানীয় সরকার কতৃপক্ষও হইতে পারেনির্ধারিত কতৃপক্ষ হিসাবে নিযুক্ত হইবেসেইক্ষেত্রে এই আইনের অধীনে উক্তরূপ কতৃপক্ষের জন্য নির্ধারিত ক্ষমতা  কার্যাবলীকতৃপক্ষ কতৃক নির্ধারিত শর্ত সাপেক্ষেতাহার পক্ষে তাহার এমন সকল কর্মকর্তা বা কর্মকর্তাগণ দ্বারা  প্রযোজ্য এবং পালিত হইবেযাহারা কতৃপক্ষ কতৃক সময় সময় জারিকৃত আদেশবলে নিযুক্ত হইবেন।

৬৯গবস্তি পুনর্বাসন কতৃপক্ষ
সরকারসরকারী গেজেটে প্রগ্জ্ঞাপন দ্বারাউল্লেখিত অঞ্চল বা অঞ্চলসমূহের জন্যএকটি কতৃপক্ষকে (তাহা কোনো স্থানীয় সরকার কতৃপক্ষও হইতে পারে) 'বস্তি পুনর্বাসন কতৃপক্ষহিসেবে নিযোগ করিতে পারিবে।এইরূপে ভিন্ন ভিন্ন অঞ্চলের জন্য ভিন্ন ভিন্ন 'বস্তি পুনর্বাসন কতৃপক্ষথাকিতে পারিবে।

প্রতিটি বস্তি পুনর্বাসন কতৃপক্ষের একজন চেয়ারম্যান  একজন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সরকার কতৃক নির্ধারিত সংখ্যক সদস্য থাকিবেতবে শর্ত থাকে যে সদস্যগনের মধ্যে উক্ত কতৃপক্ষের আওতাধীন বস্তি হইতে ৬৯ঠ ধারার অধীনে গঠিত অধিবাসীদের সংঘের মাধ্যমে বস্তিবাসিগন কতৃক নির্বাচিত চার (জন প্রতিনিধি এবং সংলগ্ন এলাকার সুশীল সমাজের দুই (2) জন প্রতিনিধি অবশ্যই থাকিবেন।

)'বস্তি পুনর্বাসন কতৃপক্ষএকটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা  একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং ইহার স্থাবর  অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবারঅধিকারে রাখিবার  হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

বস্তি পুনর্বাসন কতৃপক্ষের ক্ষমতাদায়িত্ব  কার্যাবলী হইবে
বস্তি পুনর্বাসন কর্মসূচি প্রনয়ন;
বস্তি পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন;
বস্তি পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অন্য সকল পদক্ষেপ গ্রহণ।

বস্তি পুনর্বাসন কতৃপক্ষের বেসরকারী সদস্যদের নিয়োগের শর্তাবলী সরকার কতৃক নির্ধারিত হইবে

বস্তি পুনর্বাসন কতৃপক্ষ এই আইনের ৬৯চ ধারার অধীনে প্রণীত বস্তি পুনর্বাসন পরিকল্পনা দ্রুত এবং কার্যকর বাস্তবায়নের লক্ষে ইহার সদস্য এবং বিশেষজ্ঞদের সমন্নয়ে প্রয়োজনীয় কমিটি গঠন করিবে।

৬৯ঘবস্তি ঘোষণা
নির্ধারিত কতৃপক্ষ বস্তি পুনর্বাসন কতৃপক্ষের পরামর্শে বা অন্য কোনভাবে যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে কোনো ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে পঞ্চাশ (৫০বা তদুর্ধ সংখ্যক নিন্মআয় পরিবার এক সঙ্গে অস্থায়ী উপকরণ দ্বারা তৈরী কাঁচা ঘরে যথোপযুক্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপানিবিদ্যুতগ্যাসবিদ্যালয়অবকাঠামোগত এবং অপরাপর নাগরিক সুবিধা ব্যতিত বসবাস করিতেছেএবং যেখানে নিন্মোক্ত বৈশিষ্ট সমূহ বিদ্যমান রহিয়াছে:
পরিবারের বসবাস যেই গৃহে সেই গৃহের ছাদ কনক্রিট ব্যতিত অন্য কোনো উপাদান দ্বারা তৈরী;
পরিবারটির গৃহে পানীয়জলের কোনো উৎস নাই;
পরিবারটির গৃহে কোনো শৌচাগার নাই;
পরিবারটির গৃহে কোনো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নাই;

তবে সেই এলাকাকে বস্তি বলিয়া চিন্হিত করিবে এবং উক্ত সিদ্ধান্ত জনগনের মতামতের জন্য সরকারি গেজেটে প্রকাশ করিবে।

)  বস্তি চিন্হিত হইবার পর যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয় তবে উক্ত সিদ্ধান্ত গেজেটে প্রকাশের চার সপ্তাহের মধ্যে 'নির্ধারিত কতৃপক্ষবরাবরে তাহাদের মতামত জানাইতে পারিবে এবং এই বিষয়ে নির্ধারিত কতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

৬৯ঙরক্ষনীয় এবং অরক্ষণীয় বস্তির শ্রেণীবিভাগ
ঘোষিত বস্তিসমূহ রক্ষনীয় (বিদ্যমান অবস্থায় উন্নয়যোগ্যএবং অরক্ষণীয় (নিন্মরূপ স্থানে অবস্থিতএই দুই শ্রেণীতে বিভক্ত হইবে:

খাল বা জলনিস্কাসন নালার ৫০ মিটার এর মধ্যে বা হ্রদ বা অন্যবিধ জলাশয়ের ১০০ মিটার এর মধ্যে বা নদীর কিনার হইতে ৩০০ মিটার এর মধ্যে অবস্থিত কোনো বস্তি;
রেলওয়ের জমিতে অবস্থিত বস্তি;
পরিবেশগতভাবে বিপন্ন বা সংকটাপন্ন এলাকা যেমন বনভূমিউপকূলীয় বা নদিতিরবর্তী রক্ষাবন (গ্রিন বেল্টইত্যাদি স্থানে অবস্থিত বস্তি;
বিদ্যমান জনসংখ্যার কমপক্ষে ৭৫কে ইন সিটু’ পুনর্বাসন করিবার মত ভূমি নাই এমন বস্তি;
মহাসড়ক বা বড় রাস্তায় জনগনের পথাধিকার ক্ষুন্ন করে এমন বস্তি;
যে জমির মিলিকানা নিয়া বিবাদ রহিয়াছে এমন জমিতে অবস্থিত বস্তি;
মাস্টার প্ল্যান বা অন্যবিধ নগর পরিকল্পনায় সুনির্দিষ্ট সার্বজনিক ব্যবহারের জন্য নির্দিষ্ট ভূমিতে অবস্থিত বস্তি।

অন্যসকল বস্তি রক্ষনীয় বস্তি বলিয়া গণ্য হইবে বস্তি পুনর্বাসন কতৃপক্ষ রক্ষনীয় বস্তির তালিকা প্রনয়নপ্রকাশ এবং প্রদর্শন করিবে এইরূপ তালিকা প্রনয়ন সংশ্লিষ্ট জনগণ এবং সুশীল সমাজের সাথে পরামর্শক্রমে করা হইবে।

উপরোক্ত তালিকাভুক্ত স্থানে অবস্থিত বস্তিসমূহ অরক্ষণীয় বলিয়া বিবেচিত হইবে এবং বস্তি পুনর্বাসন কতৃপক্ষ উক্ত বস্তির অধিবাসীদেরকে অন্যত্র পুনর্বাসন করিবে এতদুদ্দেস্শে কতৃপক্ষ একটি স্থানান্তর এবং পুনর্বাসন নীতিমালা প্রনয়ন করিবে এবং স্থানান্তর এর সুনির্দিষ্ট তারিখ এবং পুনর্বাসনের নুতন স্থানের নাম ঘোষণা করিবে।

৬৯চবস্তি পুনর্বাসন পরিকল্পনা
সরকারঅথবা সরকারের পূর্ব অনুমোদনক্রমে বস্তি পুনর্বাসন কতৃপক্ষ৬৯ঘ ধারায় ঘোষিত বস্তিসমূহের বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য একটি পরিকল্পনা প্রনয়ন করিবে।

উপধারা (এর অধীনে প্রণীত বস্তি পুনর্বাসন পরিকল্পনাটি সরকার বা কতৃপক্ষযাহা প্রযোজ্য হয়কতৃক সরকারি গেজেটে আপাতকালীন বস্তি পুনর্বাসন পরিকল্পনা হিসেবে প্রকাশিত হইবে এবং জনগনকে পরিকল্পনা বিষয়ে তাহাদের মতামত  পরামর্শ দেওয়ার জন্য কমপক্ষে ত্রিশ (৩০দিন সময় দেওয়া হইবে উক্ত ত্রিশ দিন অতিক্রান্ত হইবার পর একটি আনুষ্ঠানিক পরামর্শসভার (যাহাতে সংশ্লিষ্ট বস্তির অধিবাসীবিশেষজ্ঞ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহন নিশ্চিত করা হইবেমাধ্যমে আপাতকালীন বস্তি পুনর্বাসন পরিকল্পনাটি চূড়ান্ত বস্তি পুনর্বাসন পরিকল্পনা হিসাবে গৃহীত হইবে এবং সরকারি গেজেটে প্রকাশিত হইবে।

উপধারা (এর অধীনে গেজেটে প্রকাশিত বস্তি পুনর্বাসন পরিকল্পনা কোনো এলাকাকে বস্তি হিসাবে ঘোষণার মানদন্ড (এই আইনের অতিরিক্ত)নির্ধারণ করিয়া দিবে এবং বস্তি হিসাবে ঘোষিত কোনো এলাকার পুনর্বাসন কিরূপে হইবে তাহাও নির্ধারণ করিয়া দিবেঅর্থাথ:
কোনো এলাকাকে বস্তি হিসাবে ঘোষণার মানদন্ড বা নীতিমালা;
বস্তি পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী কোনো বস্তি এলাকার পুনর্বাসনের লক্ষে কি কি পদক্ষেপ গ্রহণ করা হইবেতাহার একটি রূপরেখা;
বস্তি হিসাবে ঘোষিত কোনো এলাকার অধিবাসী এবং ভূমির মালিকদের বস্তি পুনর্বাসন পরিকল্পনার বাস্তবায়নে বাধতামূলক অংশগ্রহনের বিধান;
বস্তি পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে যদি কখনো বস্তিবাসীদের সাময়িকভাবে অন্যত্র বসবাস করিতে হয়তবে বিনাখরচে অন্যত্র বসবাসের এবং পরবর্তিতে পূর্বস্থানে অধিষ্ঠিত করিবার ব্যবস্থা।

৬৯ছবস্তি পুনর্বাসন অঞ্চল ঘোষণা
বস্তি পুনর্বাসন অঞ্চল হইবে এমন একটি এলাকা যেখানে বস্তিবাসিদেরকে বস্তি হইতে অপসারণ করিয়া কতৃপক্ষের মাধ্যমে সরকারী ব্যবস্থাপনায় পুনর্বাসিত করা হইবে।

বস্তি পুনর্বাসন পরিকল্পনা গেজেটে প্রকাশিত হইবার পর যথাশিগ্র সম্ভব কতৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা একটি উপযুক্ত অঞ্চলকে বস্তি পুনর্বাসন অঞ্চল হিসাবে চিন্হিত করিয়া উক্ত সিধান্ত জনগনের মতামতের জন্য সরকারি গেজেটে প্রকাশ করিবেন

বস্তি পুনর্বাসন অঞ্চল চিন্হিত হইবার পর যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয় তবে উক্ত সিদ্ধান্ত গেজেটে প্রকাশের চার সপ্তাহের মধ্যে 'নির্ধারিত কতৃপক্ষবরাবরে তাহাদের মতামত জানাইতে পারিবে এবং এই বিষয়ে নির্ধারিত কতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

৬৯জবস্তি পুনর্বাসন কতৃপক্ষের কার্যাবলী
বস্তি পুনর্বাসন কতৃপক্ষ বস্তি পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী, নিন্মবর্নিত কার্যক্রমসহ, একটি বস্তির পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণ করিবে:
বস্তি এলাকার সীমানা নির্ধারণ।
বস্তি ঘোষণার নিমিত্তে নির্ধারিত কতৃপক্ষের বরাবরে সুপারিশ প্রেরণ।
বস্তি পুনর্বাসন এলাকার সীমানা নির্ধারণ।
সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শের মাধ্যমে বস্তি পুনর্বাসন পরিকল্পনা প্রনয়ণ।
বস্তি পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়ন।
নদীর ভাঙ্গনে অথবা অন্য কোনো কারণে শহরে আগত নিরাশ্রয় জনগনের বসতি করিবার মত নতুন জমির অনুসন্ধান
বস্তি এবং বস্তি পুনর্বাসন সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণপ্রদর্শন এবং বিতরণ।
)  সরকার কতৃক নির্ধারিত অন্য কোনো কার্যাবলী।

৬৯ঝবস্তি ঘোষণা প্রত্যাহার
বস্তি পুনর্বাসন কতৃপক্ষ বস্তি এলাকার পুনর্বাসন পরিকল্পনার বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করিবে এবং পুনর্বাসন সম্পূর্ণ হইবার পর উক্ত এলাকার বস্তি ঘোষণা প্রত্যাহার করিবার জন্য নির্ধারিত কতৃপক্ষের নিকট সুপারিশ করিবে।

নির্ধারিত কতৃপক্ষ কোনো এলাকার বস্তি ঘোষণা প্রত্যাহার সংক্রান্ত বস্তি পুনর্বাসন কতৃপক্ষের সুপারিশ পাওয়ার পর তাহা বিবেচনা করিয়া যথাযত মনে করিলে উক্ত এলাকার বস্তি ঘোষণা প্রত্যাহার করিবে।

৬৯ঞফটো পাস প্রদান এবং 'বস্তিবাসী তালিকাচালুকরণ
৬৯ঘ ধারার অধীনে ঘোষিত কোনো বস্তিতে বস্তি ঘোষণার তারিখের ছয় মাস পূর্ব হতে স্থায়ীভাবে বসবাসকারী প্রত্যেক বস্তিবাসীকে বস্তিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করা হইবে।

তালিকাভুক্ত প্রতিটি বস্তিবাসীকে বস্তি পুনর্বাসন কতৃপক্ষের তত্ত্বাবধানে একটি ছবি সংবলিত ফটোপাস প্রদান করা হইবে।

উপধারা  এর অধীনে প্রদত্ত ফটো পাস একটি বস্তিবাসীর বস্তিতে বাস করার অধিকারের পূর্বশর্ত হইবে।

৬৯টমৌলিক সেবা প্রদান
বস্তি পুনর্বাসন কতৃপক্ষের তত্ত্বাবধানে প্রতিটি বস্তিতে মৌলিক সেবা প্রদান করার ব্যবস্থা লওয়া হইবে অরক্ষণীয় বস্তিসমুহেও মৌলিক সেবা প্রদান করিতে হইবে মৌলিক সেবা প্রদান করার ক্ষেত্রে নিন্মোক্ত নীতিসমূহ অনুসরণ করা হইবে:
প্রথমত মৌলিক সেবা সমূহ ব্যক্তি পর্যায়ে দেয়ার উদ্যোগ গ্রহণ করিতে হইবেব্যক্তি পর্যায়ে সেবা প্রদান অসম্ভব হইলে কমু্নিটি পর্যায়ে সেবা প্রদান করা হইবে।
কোনো ব্যক্তি অবিবাহিত হইলে বা একা বাস করিলে একটি পরিবার হিসাবে গণ্য হইবে

৬৯ঠঅধিবাসীদের সংঘ
প্রতিটি বস্তিতে একটি বস্তি অধিবাসীদের সংঘ থাকিবে
বস্তির অধিবাসী প্রতিটি পরিবার সংঘের সদস্য হইবে
সংঘের পরিচালনা পরিষদ ফটোপাস ধারী বস্তিবাসীদের দ্বারা ভোটে নির্বাচিত হইবেসংঘ কতৃপক্ষের তত্ত্বাবধানে বস্তিবাসীদের দ্বারা পরিচালিত হইবেসংঘের পরিচালনা পরিষদের অন্তত এক-তৃতিয়াংশ সদস্য নারী সদস্য হইবেএবং তদতিরিক্ত, অবশিষ্ট সদস্য পদের কোনটিতে নারীদের সরাসরি নির্বাচিত হইতে কোনো বাধা থাকিবেনা সংঘ বস্তিবাসীদের জন্য সঞ্চয় প্রকল্প এবং অপরাপর কল্যাণকর কর্মসূচি গ্রহণ করিবে

৬৯ডজোরপূর্বক ভাড়া আদায় ইত্যাদি নিষিদ্ধ
কোনো ব্যক্তি
কোনো বস্তিবাসীর নিকট হইতে অবৈধ বল প্রয়োগ পূর্বক দেহ বা সম্পতির ক্ষতি সাধনের হুমকি প্রদান করিয়া কোনরূপ ভাড়াবিল বা অন্যকোন রকম নামে কোনো অর্থ আদায় করিবেনা বা করিবার চেষ্টা করিবেনা ;
বেআইনি ভাবে কোনো বস্তিবাসীকে বস্তি হইতে উচ্ছেদ করিবেনা বা করিবার চেষ্টা করিবেনা;
উপরোক্ত কাজে অন্য কোনো ব্যক্তিকে কোনপ্রকার সাহায্য বা সহযোগিতা করিবেনা

যে ব্যক্তি উপরোক্ত (উপধারার বিধান লঙ্ঘন করিবে সেদোষী সাব্যস্ত হইলেঅনধিক তিন বৎসর মেয়াদের কারাদন্ড অথবা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হইবে

৬৯ঢবৈধ বস্তিবাসীদের সুরক্ষাস্থানান্তর এবং পুনর্বাসন
অন্য কোনো আইনে যাহা কিছুই বলা হউক না কেন ৬৯ঘ ধারার অধীনে ঘোষিত কোনো বস্তির কোনো অধিবাসীকে, (উপধারার বিধান ব্যতিরেকেবস্তি হইতে উচ্ছেদ করা যাইবেনা

যে সকল বস্তি অরক্ষণীয় হিসাবে তালিকাভুক্ত হইআছেঅথবা যে সকল বস্তির অধিবাসীদেরকে বৃহত্তর জাতীয় সার্থে তাহাদের দখলকৃত ভূমি হইতে অপসারণ করা প্রয়োজন বলিয়া সরকার সিধান্ত গ্রহণ করিয়াছে সেই সকল বস্তির অধিবাসীদের সরকারবস্তি পুনর্বাসন কতৃপক্ষের তত্ত্বাবধানে পুনর্বাসনের নীতিমালা অনুসরণ করিয়াঅপসারণ করিতে পারিবে

শর্ত থাকে যে যদি কোনো বৈধ বস্তিবাসী স্থানান্তর  পুনর্বাসনের সময় কতৃপক্ষের পুনর্বাসন নীতিমালার কোনো শর্ত ভঙ্গ করে তবে উক্ত বস্তিবাসী এই আইনের অধীনে প্রদত্ত সুরক্ষা হতে বঞ্চিত হইবে এবং তাহাকে পুনর্বাসনের সুবিধা প্রদান ব্যতীতই বস্তি হইতে উচ্ছেদ করা যাইবে

৬৯ণ) বস্তিতথ্য সেবা
প্রতিটি বস্তি পুনর্বাসন কতৃপক্ষ বস্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ এবং ওয়েবসাইট, বিলবোর্ড সহ অন্যবিধ উপায়ে তা জনগনের নিকট পৌঁছে দিবেনবিশেষ করিয়া:
ক) প্রতিটি সিটি কর্পোরেশনের অধীনে মোট বস্তির সংখা;
খ) তালিকা ভুক্ত হইয়াছে এবং ফটোপাস ইস্যু করা হইয়াছে এমন বস্তিবাসীর সংখা;
গ) রক্ষনীয় এবং অরক্ষণীয় বস্তির তালিকা;
ঘ) প্রতিটি বস্তির পূর্ণাঙ্গ সীমানা এবং মানচিত্র;
ঙ) বস্তি পুনর্বাসন প্রকল্পর অধীনে কি কি কর্মসূচি গ্রহণ করা হইবেসুনির্দিষ্ট সময় উল্লেখপূর্বক তার তালিকা;
চ) কোনো বস্তিতে নতুন করিয়া তালিকাভুক্ত বস্তিবাসী হইবার নিয়ম;
ছ) একজন তালিকাভুক্ত বস্তিবাসী কি কি সুবিধা প্রাপ্ত হইবার অধিকারীতাহার পূর্ণাঙ্গ তালিকা বস্তি পুনর্বাসন কতৃপক্ষের ওয়েবসাইটএ নিয়মিত হালনাগাদ করিতে হইবে

৬৯ত) কারিগরী প্রশিক্ষণকর্মসংস্থান এবং ক্ষমতায়ন
১) বস্তি পুনর্বাসন প্রকল্পসমূহের প্রধান লক্ষ্য হইবে বস্তিবাসীদের শিক্ষাকারিগরী প্রশিক্ষণএবং কর্মসংস্থানের মাধমে তাহাদের ক্ষমতায়ন

২) প্রতিটি সিটি কর্পোরেশনের তৃতীয় এবং চতুর্থ শ্রেনীর কর্মচারীর নিয়োগের ক্ষেত্রে তালিকাভুক্ত বস্তিবাসীদের প্রাধান্য দিতে হইবে এবং তাহাদের জন্য সরকার নির্ধারিত কোটা প্রবর্তন করিবে এইক্ষেত্রে বস্তিবাসীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হইবে

৩) এলাকাভিত্তিক উন্নয়নকাজে অস্থায়ী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে সংলিষ্ট এলাকার বস্তিবাসিদেরকে অগ্রাধিকার দেয়া হইবে

৬৯থ) বাজেট বরাদ্দ  অন্যবিধ অর্থায়ন
১) সিটি কর্পোরেশনের বাৎসরিক বাজেটের ২০% বস্তিবাসীদের জন্য বরাদ্দ থাকিবে

২) বস্তি পুনর্বাসনে বরাদ্দকৃত বাজেটের ৫% বস্তিবাসী জনগণ ৬৯ঠ ধারায় বর্ণিত অধিবাসীদের সংঘের মাধমে কোন খাতে ব্যয় হইবে তাহা নির্ধারণ করিবে

৩) সাধারণ বাজেটে সরকার বস্তিখাতে যে বরাদ্দ রাখিবে তাহার অতিরিক্ত অন্য কোনো খাত হইতে বস্তি পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অর্থ অনুদান হিসাবে প্রদান করিতে পারিবে

৪) 'বস্তি পুনর্বাসন কতৃপক্ষকোনো দেশী বা বিদেশীসরকারি বা বেসরকারীসংস্থা হইতে সাহায্যঅনুদান ইত্যাদি গ্রহণ করিতে পারিবে

প্রত্যেক ফটোপাসধারী বস্তিবাসী বস্তিতে বাস করার বিনিময়ে কতৃপক্ষের তহবিলে কতৃপক্ষ কতৃক নির্ধারিত ন্যুনতম প্রদেয় অর্থ, তাহা যেই নামেই অভিহিত হউক না কেন, প্রদান করিবে

৬৯দ) মোলিক সেবা প্রদান
এই আইনের ৪১ ধারায় যাহা বলা হইআছে তাহা সত্তেও বস্তিবাসীদের অনগ্রসর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রাখিয়া সিটি কর্পোরেশন কতৃপক্ষের মাধমে তালিকাভুক্ত বস্তিবাসীদের এই আইনের তৃতীয় তপশিলে যাহা বর্ণিত আছে তাহার অতিরিক্ত নিন্মোক্ত ন্যুনতম মোলিক সেবাসমূহ প্রদান করিবে:

১) জনস্বাস্থ্য
ক) কতৃপক্ষ বস্তিতে প্রয়োজনীয় সংখ্যক আবর্জনা ফেলিবার পাত্র সরবরাহ করিবে এবং জনস্বাস্থের কথা বিবেচনা করিয়া দ্রুত আবর্জনা অপসারণ করিবার বাসস্থা করিবে
খ) প্রতি পঞ্চাশ (৫০) টি পরিবারের জন্য একটিএই হিসাবে বস্তিতে শৌচাগার ও স্নানাগার নির্মান করিবে যাহাতে নারী ও পুরুষদের জন্য পৃথক ব্যবস্থা থাকিবে
গ) বস্তিতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং প্রয়োজনীয় ড্রেন ও নালার ব্যবস্থা করিবে

২) জন্মমৃত্যু এবং বিবাহ রেজিস্ট্রি
বস্তিতে জন্মমৃত্যু এবং বিবাহ রেজিস্ট্রির ব্যবস্থা কতৃপক্ষ করিবে এবং নারীর প্রতি বৈষম্য হ্রাস কল্পে বস্তিবাসীদের জন্য বিবাহ রেজিস্ট্রি ফিস প্রদেয় হইবে না

৩) স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসদন ইত্যাদি
প্রতি একহাজার (১,০০০) টি পরিবারের জন্য একটিএই হিসাবে বস্তিতে বিনামূল্য স্বাস্থ্যকেন্দ্রঔষধ বিতরণ কেন্দ্র ও মাতৃসদন স্থাপন করিতে হইবে

৪) শিক্ষাকারিগরী প্রশিক্ষণ ও ক্ষমতায়ন
ক) প্রতি একহাজার (১,০০০) টি পরিবারের জন্য একটিএই হিসাবে বস্তিতে বিনামূল্য বিদ্যালয় স্থাপন করা হইবে
খ) নিয়মিত বিদ্যালয়ের পাশাপাশি বস্তিতে কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণের উপর জোর দেয়া হইবে এবং () (উপধারার অধীনে স্থাপিত প্রতিটি বিদ্যালয়ে কারিগরী পাঠ্যক্রম অন্তর্ভুক্ত হইবে যেখানে মটর গাড়ি চালনাফ্রিজ টেলিভিশন মোবাইল ইত্যাদি মেরামত ও অন্যবিধ প্রশিক্ষণ প্রদান করা হইবে
গ) উপধারা (৪)(ক) এর অধীনে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে বয়স্কদের শিক্ষার জন্য রাত্রিতে বা অন্য কোনো সুবিধাজনক সময়ে পাঠদান করিতে হইবে
ঘ) বস্তিতে পরিচালিত সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে একবেলা খাবার সরবরাহ করা হইবে
ঙ) কোনো বস্তিবাসী ছাত্র বা ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হইলে তাহার উচ্চ শিক্ষার জন্য কতৃপক্ষ বৃত্তির ব্যবস্থা করিবে

৫) পানি সরবরাহ ও নিষ্কাশন
ক) কতৃপক্ষ প্রতি পঞ্চাশ (৫০) টি বস্তিবাসী পরিবারের জন্য একটি বিনামূল্য পানির উসের ব্যবস্থা করিবে
খ) যেসকল স্থানে পানির উসের ব্যবস্থা করা যাইবেনাসেইসকল স্থানে কতৃপক্ষ ব্যক্তিগত উদ্যোগে নলকূপ স্থাপন করিতে দিবেশর্ত থাকে যে কোনো ব্যক্তি বস্তিতে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত নলকূপ হইতে অন্য কোনো বস্তিবাসীকে পানি নিতে নিষেধ করিতে পারিবেনা
গ) কতৃপক্ষ অস্বাস্থ্যকর ডোবা নালা ও জলাশয় সংস্কারের ব্যবস্থা করিবে এবং বস্তিবাসীদের জন্য ক্ষেত্রমত স্বাস্থ্যকর জলাধার নির্মান ও রক্ষনাবেক্ষণ করিবে

৬)  সরকারি মৎসক্ষেত্র
সিটি কর্পোরেশন পরিচালিত জলাশয় থাকিলে তাহা মৎস চাষের জন্য বস্তিবাসীদের নিকটঅধিবাসীদের সংঘের মাধমেস্বল্প মূল্যে লিজ প্রদান করা যাইবে এবং খামারে উৎপাদিত মৎস সিটি কর্পোরেশন বস্তিবাসীদের নিকট হইতে ক্রয় করিতে পারিবে

৭) সড়ক
ক) কতৃপক্ষ বস্তিতে রিক্সাভ্যান ইত্যাদি চলাচলের উপযোগী ইটের রাস্তা নির্মান করিবে এবং বস্তির প্রধান সড়ক নগরের মূল সড়কের সাথে সংযুক্ত হইবে
খ) বস্তির অভ্যন্তরের সড়ক সমূহে পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা কতৃপক্ষ করিবে

৮) জন নিরাপত্তা
ক) বৃহত আকারের বস্তিসমূহের নিকটে দমকল বাহিনীর সব-স্টেশন থাকিবে
খ) ত্বরিত ব্যবস্থা হিসাবে বস্তিতে হালকা অগ্নি নির্বাপক যন্ত্র সকল সময় মওজুদ রাখা হইবে
গ) অভ্ভন্তরীণ নিরাপত্তার জন্য এবং সমাজ বিরোধী শক্তিকে প্রতিহত করিবার জন্য বস্তিতে কতৃপক্ষের তত্ত্বাবধানে সেচ্ছাসেবক বাহিনী গঠন করা হইবে

৯) মৃতের সৎকা
ক) বস্তিবাসীদের কেহ মারা গেলে ধর্মীয় বিধান অনুযায়ী তাহার সত্কারের দায়িত্ব কত্রপক্ষ গ্রহণ করিবে
খ) গোরস্থানের বা শ্মশানের জন্য কোনো ফী নির্ধারিত থাকিলে তাহা বস্তিবাসীদের জন্য প্রযোজ্য হইবেনা

১০) সমাজ কল্যাণ
ক) কতৃপক্ক তহবিলের সঙ্গতি অনুযায়ী বিধবাবয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করিবে
খ) নায্য মূল্যে পণ্য সরবরাহের সরকারের যে উদ্যোগ তাহা বস্তিসমুহে বিশেষভাবে চালু করা হইবে
গ) চিড়িয়াখানাশিশুপার্ক সহ সকল সরকারি বিনদন্কেন্দ্রে বস্তিবাসীদের শিশুদের অর্ধেক মূল্যে প্রবেশাধিকার দেয়া হইবে
ঘ) সিটি কর্পোরেশন পরিচালিত বাজার এলাকায় স্টল ও দোকান বরাদ্দের ক্ষেত্রে বস্তিবাসী নারী ও বস্তিবাসী অগ্রাধিকার পাইবেন
ঙ) পিতৃ-মাতৃহীন অনাথ শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য কতৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবে

১১) বিদ্যুত সরবরাহ
ক) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন কতৃপক্ষ প্রতি দশ (১০) টি বস্তিবাসী পরিবারের জন্য নায্য মূল্যে একটি বিদ্দুত উত্সের ব্যবস্থা করিবে
খ) উক্ত দশটি পবিবার সম্মিলিতভাবে বিদ্দুতের মুল্য পরিশোধ করিবে
গ) এইরূপে বিদ্দুত সরবরাহ ও বিল আদায়ে বস্তির অধিবাসীদের সংঘকে জড়িত করা হইবে

১২) কমুনিটি রান্নাঘর ও গ্যাস সরবরাহ
ক) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন কতৃপক্ষ প্রতি বিশ (২০) টি বস্তিবাসী পরিবারের জন্য একটি কমুনিটি রান্নাঘর স্থাপন করিয়া তাহাতে গ্যাস সরবরাহ করিবে

খ) এইরূপে স্থাপিত একটি কমুনিটি রান্নাঘরে পাঁচটি (৫) করিয়া চুলা থাকিবে